কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
কুড়িগ্রাম: নির্ধারিত দামে সার না পাওয়া এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবতলী বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কর্মকর্তাকে উদ্ধার করে।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ভরা আমন মৌসুমে সরকারি নির্ধারিত দামে ডিলারের কাছ থেকে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। অথচ স্থানীয় খুচরা দোকানে ঠিকই অতিরিক্ত দামে, অর্থাৎ কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সার। ডিলার ও খুচরা বিক্রেতাদের যোগসাজশেই এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার গাবতলী বাজারের একটি খুচরা সারের দোকানে গিয়ে দোকানির সঙ্গে কথা বলছিলেন। এ সময় কৃষকেরা তাঁকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে ওই কর্মকর্তা পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দাবি করেন, কৃষকদের তথ্য সংগ্রহ এবং সারের চাহিদার বিষয়ে খোঁজ নিতেই তিনি ওই বাজারে গিয়েছিলেন। কিন্তু কৃষকরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘিরে ফেলেন এবং আধা ঘণ্টা পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ কৃষকদের বিক্ষোভ ও কৃষি কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে একই দিন সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতেও সারসংকট ও অনিয়মের অভিযোগে অন্য এক কৃষি কর্মকর্তাকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন আন্দোলনরত কৃষকরা। পরপর এমন ঘটনায় এলাকায় সারের বাজার মনিটরিং নিয়ে প্রশ্ন উঠেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
ভারতের কারাগারে দীর্ঘ সাজা ভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে এক নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
জুন ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, হার ৩২.৭৮ শতাংশ। তবে ১৩টি বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় রিকশাযাত্রীকে আটকে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঘোড়াদহ এলাকায় শতবর্ষী বটগাছের ডালে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী একটি রেস্তোরাঁ। দর্শনার্থীদের কাছে এটি এখন আকর্ষণীয় গন্তব্য।
ঢাকার মেট্রোরেলে এ পর্যন্ত ৩১ কোটি ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। ১০ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ৯৯ হাজার ৭৫৬ জন যাত্রী পরিবহন হয়েছে। যাত্রী বাড়ার সঙ্গে আয় বাড়লেও সামনে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয়ের চাপ রয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে মায়ের ছুরিকাঘাতে ৩ বছর ৪ মাস বয়সী শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ৭ বছরের সৎবোন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
