কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম: ছুরি হাতে দুই ছিনতাইকারী এক রিকশাযাত্রীর পথ আটকে টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার একটি সিসিটিভি বা মোবাইল ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি পকেটের জিনিস বের করতে ব্যর্থ হয়ে যাত্রীর পকেট কেটে এবং পায়ে ছুরি দিয়ে আঘাত করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশাযাত্রীর পকেটের কিছু একটা নেওয়ার জন্য দুই ছিনতাইকারী জোরপূর্বক চেষ্টা চালাচ্ছেন। এ সময় ভুক্তভোগী যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো’। কিন্তু যাত্রী সামান্য নড়াচড়া করায় ক্ষিপ্ত হয়ে এক ছিনতাইকারী তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন এবং পকেট কাটতে শুরু করেন। এ সময় আশপাশের ভবনের বাসিন্দারা চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে পালিয়ে যায়।
ঘটনাটি আজকের ভোরে ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হলেও পুলিশ সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ নিয়ে আসেননি। বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নির্ধারিত দামে সার না পাওয়া ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
ভারতের কারাগারে দীর্ঘ সাজা ভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে এক নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
জুন ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, হার ৩২.৭৮ শতাংশ। তবে ১৩টি বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঘোড়াদহ এলাকায় শতবর্ষী বটগাছের ডালে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী একটি রেস্তোরাঁ। দর্শনার্থীদের কাছে এটি এখন আকর্ষণীয় গন্তব্য।
ঢাকার মেট্রোরেলে এ পর্যন্ত ৩১ কোটি ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। ১০ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ৯৯ হাজার ৭৫৬ জন যাত্রী পরিবহন হয়েছে। যাত্রী বাড়ার সঙ্গে আয় বাড়লেও সামনে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয়ের চাপ রয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে মায়ের ছুরিকাঘাতে ৩ বছর ৪ মাস বয়সী শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ৭ বছরের সৎবোন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
