সারাদেশ

রামপালে যুবক আহাদ হত্যায় অভিযুক্ত চরমপন্থি মাসুম বিল্লাহসহ ৩ আসামীকে গত ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি
রামপালে আহাদ আহমেদ ইতু হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চরমপন্থি মাসুম বিল্লাহসহ ৩ জন আসামীকেই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃতরা হলো পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সাবেক চরমপন্থি সদস্য ও একাধিক হত্যা মামলার আসামী ইসলামাবাদ গ্রামের মো. মাসুমবিল্লাহ (৫০), তার ভাই মো. বাকিবিল্লাহ (৪৫) ও মাসুম বিল্লাহর স্ত্রী মনিরা বেগম (৫৫)।

রামপাল ওসি শেখ রাজীব আল রশিদ জানান, সোমবার সকাল সোয়া ৭ টায় ইসলামাবাদ গ্রামে সন্ত্রাসী হামলায় আহাদ আহামেদ ইতু নিহত হয়। ওই সময় আহাদের পিতা ফরিদুজ্জামান গুরুতর আহত হন। এ ঘটনায় সোমবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে আহাত ফরিদুজ্জামানের বড় ছেলে মিতু একটি হত্যা মামলা দায়ের করেন। এর পূর্বেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। সোমবার সন্ধায় অভিযান চালিয়ে আসামী মনিরা বেগমকে গ্রেফতার করা হয়। একইদিন রাতে তথ্যপ্রযুক্তির ব্যাবহার এবং র‍্যাব-৬ খুলনার সহায়তায় খুলনার ফুলতলা এলাকা থেকে মাসুমবিল্লাহ ও তার সহদর বাকিবিল্লাহকে আটক করে র‍্যাব। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তাদের দ্রুত রামপাল থানায় আনা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, মামলায় অভিযুক্ত মাসুম বিল্লাহ সাবেক জনপ্রিয় বিএনপি নেতা ও বাইনতলা ইউপি চেয়ারম্যান সরদার হাবিবুর রহমান এবং সাবেক ৪ দলীয় ঐক্যেজোটের বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনপ্রিয় ইসলামীক স্কলার মাওলানা গাজী আবু বকার সিদ্দিক এর হত্যা মামলার আসামী ছিল। আইনের ফাঁকফোকর দিয়ে সে জেল থেকে মুক্তি পায়। এরপর এলাকার মানুষ তাকে বিতাড়িত করেছিল। গত কয়েক বছর পূর্বে আবার এলাকায় ফিরে আবারো ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
উল্লেখ, রামপালের ইসলামাবাদ গ্রামে জমির পানি সরানো কে কেন্দ্র করে আহাদ আহমেদদের পরিবারের সাথে আসামীদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। সকাল আনুমানিক সোয়া ৭ টার সময় বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাই বাকিবিল্লাহ ও মাসুম বিল্লাহ লোহার রড দিয়ে সজোরে বুকে আঘাত করে আহাদকে। এসময় আহাদ সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং বুক থেকে অঝরে রক্ত ক্ষরণ হতে থাকে। এসময় সাথে থাকা তার পিতা ফরিদুজ্জামানকেও বেধড়ক কুপিয়ে আহত করে।
এতে আহাদ আহমেদ ও তার পিতা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার পথেই আহাদের মৃত্যু হয়। গুরুতর আহত তার বাবা শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related News

‎শিশুদের গানের টানে লালমনিরহাটের নিভৃত গ্রামে নরওয়ের রাষ্ট্রদূত ‎

লালমনিরহাটের আদিতমারীতে শিশুদের লোকসংগীত ও লোকবাদ্যযন্ত্র চর্চা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত।

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বেতনার বুকে নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীদের উচ্ছ্বাস

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহত ৮

আশুলিয়ার কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নুর ইসলাম মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।

মরিয়মের সঙ্গে এমপির সম্পর্কের নেপথ্যে ওবায়দুর, বাবার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

Search