সারাদেশ

পাইকগাছায় বিধবা মহিলা’র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ

ছবি : নিজস্ব প্রতিনিধি

দীনেশ চন্দ্র রায় পাইকগাছা খুলনা প্রতিনিধি,
পাইকগাছায় গভীর রাতে শ্বান্তনা দাশ (৫৫) নামে বিধবা মহিলা’র হাঁতুড়ি পেটা করে জখম করার ঘটনায় গত দু’দিনেও কেউ আটক হয়নি। এ ঘটনায় আহত মহিলার দেবরের ছেলে সঞ্জয় কুমার দাশ বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এদিকে স্বান্তনা দাশকে হাঁতুড়ি পেটা করে আহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উর্থাপন হলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আটক করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউপির দক্ষিণ সলুয়া’তে মৃতঃ প্রহল্লাদ দাশের স্ত্রী শ্বান্তনা দাশের বসত ঘরে প্রবেশ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা, পিট ও হাঁটুতে হাঁতুড়ি পেটা করে জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্বান্তনা দাশ বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার রাতের খাবার খেয়ে আমার ঘরে একা ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে ঘরের টিনের দরজা খুলে অচেনা একজন মাথার উপর ছুরি ধরে বাক্স’র চাবি চেয়ে টাকা বা যা-যা আছে দাবি করে।৷ সে ভয় দেখিয়ে জোর করে চাবি নিয়ে বাক্স খুলে জিনিস পত্র তছনছ করে। আমি নড়াচড়া করতে চাইলে এক পর্যায়ে আমার মাথা, হাঁটু ও পিটে হাঁতুড়িপেটা করে রক্তাক্ত জখম করে। এরই মধ্যে আমার বাটন মোবাইল খাট থেকে নিচে পড়ে গেলে ঐ দুর্বৃত্ত নিচু হয়ে মোবাইল তুলতে গেলে এ ফাঁকে আমি লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে সবাই টের পেয়ে আমার উদ্ধার করে হাসপাতালে নেয়।
স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবারের সদস্যরা জানান, ইতিপূর্বে রাতের আধারে একই গ্রামে একই স্টাইলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নারায়ণ দাশের বৃদ্ধা মা সবিতা দাশকে হাঁতুড়ি পেটা করে মারাত্মক ভাবে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং এ ঘটনায় থানায় মামলাও হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল কবির শেখ আশ্বস্ত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শ্বান্তনা দাশের চিকিৎসার খোজ-খবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ, সদস্য সন্তোষ কুমার সরকার, স্নেহেন্দু বিকাশ, পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল ও আহতের পরিবারের সদস্য সঞ্জয় কুমার দাশ ও সমর দাশ।

Related News

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।

মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

মতলব উত্তরের মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় গোপন অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্ল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বারিধারায় নির্মাণশ্রমিক নিহত ৯ লাখ টাকায় পরিবারের সঙ্গে আপস

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় আসামিপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী।

দেশের বিভিন্ন স্থানে আরও দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

শিশুদের অধিকার ও সমতার বার্তা নিয়ে আজ মীনা দিবস

শিশুদের শিক্ষা, অধিকার, স্বাস্থ্য ও সমতার বার্তা নিয়ে ২৪ সেপ্টেম্বর পালিত হচ্ছে মীনা দিবস। ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম সম্প্রচারিত মীনা এখনও শিশুদের কাছে জনপ্রিয়।

শিশুসাহিত্যের প্রিয় ছড়াকার আখতার হুসেন আর নেই

শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন ৮১ বছর বয়সে মারা গেছেন। প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে ছড়া, গল্প, গান ও শিশুতোষ গ্রন্থ রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

সখীপুরে স্বাস্থ্য সহকারীর মৃত্যু, তিন সপ্তাহ পর সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন সপ্তাহ পর শাকিল খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা তদন্তাধীন।

Search