সারাদেশ

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

ছবি : নিজস্ব প্রতিনিধি

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হালকা বৃষ্টিতেই এলজিইডির একটি গুরুত্বপূর্ণ সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি-ছোটহলদিয়া হয়ে মতলব যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির নূর মোহাম্মদের বাড়ী সংলগ্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যাওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১০ফুটের রাস্তাটি ৪ ফুটে পরিনত হয়েছে।

এটি উত্তর সরদারকান্দি, শাখারিপাড়া, জহিরাবাদ ও এখলাছপুরসহ আশপাশের এলাকার মানুষের মতলবের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে থাকলেও বৃষ্টির পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। গর্তগুলো এড়িয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে।

ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে বালুভর্তি বস্তা প্লেসিং করে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এ উদ্যোগ পর্যাপ্ত নয়। সড়কটি টেকসইভাবে সংস্কার করে দ্রুত যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ আমরা অবগত হয়েছি। স্থায়ী সমাধানের জন্য ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে।

Related News

মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে নবীন বরণ ও ওরিয়েন্টেশন

মতলব উত্তরের মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় গোপন অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্ল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বারিধারায় নির্মাণশ্রমিক নিহত ৯ লাখ টাকায় পরিবারের সঙ্গে আপস

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় আসামিপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী।

দেশের বিভিন্ন স্থানে আরও দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

শিশুদের অধিকার ও সমতার বার্তা নিয়ে আজ মীনা দিবস

শিশুদের শিক্ষা, অধিকার, স্বাস্থ্য ও সমতার বার্তা নিয়ে ২৪ সেপ্টেম্বর পালিত হচ্ছে মীনা দিবস। ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম সম্প্রচারিত মীনা এখনও শিশুদের কাছে জনপ্রিয়।

শিশুসাহিত্যের প্রিয় ছড়াকার আখতার হুসেন আর নেই

শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন ৮১ বছর বয়সে মারা গেছেন। প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে ছড়া, গল্প, গান ও শিশুতোষ গ্রন্থ রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

সখীপুরে স্বাস্থ্য সহকারীর মৃত্যু, তিন সপ্তাহ পর সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন সপ্তাহ পর শাকিল খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা তদন্তাধীন।

ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানা, এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন শাহেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Search