নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন
শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
আসন্ন গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্ আলম লস্করের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজুর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজুর কান্দি গ্রামবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ঢালীর সভাপতিত্বে এবং হুমায়ূন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্ আলম লস্কর।
বক্তব্যে শাহ্ আলম লস্কর বলেন, “গজরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং সরকারি বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হবে। এলাকার মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করার লক্ষ্য রয়েছে।
সভায় আলহাজ্ব সুরুজ আলী লস্কর, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, আলম সরকার, স্বপন লস্কর, সফিকুল ইসলাম মোল্লা, সুজন সরকার, রেহান উদ্দিন প্রধান, মোহাম্মদ জিলানী ঢালী, ওয়ালী উল্লাহ প্রধান, আব্দুল করিম সরকার, রেহান উদ্দিন মীর, নজরুল ইসলাম বেপারী, ইউপি সদস্য ইমাম হাসান স্বপন, সোবহান ঢালী, আবুল বাশার ঢালী, বাবুর আলী মোল্লা ও আলাউদ্দিন ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন এবং চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্ আলম লস্করের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান।
শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
ষাটনল লঞ্চঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন নামের যুবক নিখোঁজ। মুকবিল-২ লঞ্চ ও দুই স্টাফ আটক।
মতলব দক্ষিণ দেওয়ান সুপার মার্কেটে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার উদ্বোধন।
চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামের এক শিশুর মৃত্যু।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
মোগলহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।
খুলনার পাইকগাছায় গভীর রাতে বিধবা নারী সান্তনা দাশকে হাতুড়িপেটার ঘটনায় থানায় অভিযোগ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস।
মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।
