সারাদেশ

মতলবে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখা উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জাপানি ভাষা শেখার সুযোগ তৈরি এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতিতে সহায়তার লক্ষ্য নিয়ে এ শাখার কার্যক্রম শুরু হয়েছে

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মতলব বাজারের দেওয়ান সুপার মার্কেটের তৃতীয় তলায় কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন করেন মতলব দক্ষিণ পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।

কিজুনা গ্লোবালের মতলব শাখার ম্যানেজার রিয়াদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম, কিজুনা গ্লোবাল এর প্রতিষ্ঠাতা মাহাদী আমিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী ফারুকুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানা।

প্রধান অতিথির বক্তব্যে শোয়েব আহমেদ সরকার বলেন, “বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার মাধ্যমে তরুণদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। কিজুনা গ্লোবালের এই শাখার মাধ্যমে মতলবের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে তারা ভবিষ্যতে নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার বলেন, “আমাদের এলাকার অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা ও কর্মসংস্থানের স্বপ্ন দেখে। জাপানি ভাষা শেখার সুযোগ এখন হাতের কাছে পাওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হবে। কিজুনা গ্লোবালের এই উদ্যোগ মতলবের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, জাপানি ভাষা শেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। বিদেশে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে জাপানি ভাষা শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় মতলবের শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য এটি একটি সুবিধাজনক সুযোগ সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, কোনো বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে নিয়মিত চর্চা, অধ্যবসায় ও প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ভাষা শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কিজুনা গ্লোবালের মতলব শাখার কার্যক্রম, ভাষা শিক্ষা এবং শিক্ষার্থীদের সম্ভাব্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কিজুনা গ্লোবালের মতলব শাখার সফলতা এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নতুন এ শাখার মাধ্যমে মতলবের তরুণদের জাপানি ভাষা শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Related News

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

গজারিয়া-মতলব কেবল-স্টেইড সেতু: কমবে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব, অর্থনীতিতে নতুন সম্ভাবনা | দৈনিক শব্দমিছিল

মেঘনা-ধনাগোদা নদীর ওপর ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের কেবল-স্টেইড গজারিয়া-মতলব সেতু। এটি চালু হলে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব ও সময় কমবে।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক এবং ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

Search