নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন
শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) নির্মম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। সাব-ইন্সপেক্টরের বদলে এখন থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার একজন কর্মকর্তা মামলাটির সার্বিক তদন্ত পরিচালনা করবেন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের কাছ থেকে মামলার সমস্ত নথিপত্র পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই রদবদলের আদেশ জারি করা হয়।
মামলার গুরুত্ব ও স্পর্শকাতরতার বিষয়টি বিবেচনায় নিয়েই তদন্ত কর্মকর্তার পদে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নতুন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রাজিব আহমেদ জানান:
“মামলার নথিপত্র হাতে পাওয়ার পরপরই তদন্ত প্রক্রিয়া আরও বেগবান করা হবে। প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত আলামত পর্যালোচনা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে নিখুঁত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে মায়ের দামি আইফোন নিয়ে ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম।
পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আইফোন কেড়ে নেওয়ার পরিকল্পনা, পাওনা টাকা নিয়ে বিরোধ ও অসম বন্ধুত্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে মূল অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
মতলব উত্তরের গজরা ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের সমর্থনে রাজুরকান্দিতে মতবিনিময় সভা।
ষাটনল লঞ্চঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন নামের যুবক নিখোঁজ। মুকবিল-২ লঞ্চ ও দুই স্টাফ আটক।
মতলব দক্ষিণ দেওয়ান সুপার মার্কেটে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার উদ্বোধন।
চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামের এক শিশুর মৃত্যু।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
মোগলহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।
খুলনার পাইকগাছায় গভীর রাতে বিধবা নারী সান্তনা দাশকে হাতুড়িপেটার ঘটনায় থানায় অভিযোগ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস।
