সারাদেশ

পাইকগাছায় সিএস ও নেটওয়ার্কের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা

দীনেশ চন্দ্র রায় পাইকগাছা খুলনা প্রতিনিধি,

পাইকগাছায় সিএস ও নেটওয়ার্কের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রভা বিকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশ এনাবল প্রকল্পের কর্মকর্তা শাহরিয়ার মান্নান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শেখ খোরশেদুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, মুক্তা বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।

Related News

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

গজারিয়া-মতলব কেবল-স্টেইড সেতু: কমবে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব, অর্থনীতিতে নতুন সম্ভাবনা | দৈনিক শব্দমিছিল

মেঘনা-ধনাগোদা নদীর ওপর ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের কেবল-স্টেইড গজারিয়া-মতলব সেতু। এটি চালু হলে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব ও সময় কমবে।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক এবং ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

Search