শিক্ষা

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির নতুন পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের কোনো শ্রেণিতেই আর ভর্তি পরীক্ষা থাকবে না, লটারির মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করা হতে পারে। তবে মাধ্যমিক স্তরের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর পূর্বঘোষিত সিদ্ধান্ত বহাল থাকবে।

শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও শিশুদের ওপর বাড়তি চাপের বিষয়টি বিবেচনা করে নীতি নীতিনির্ধারকেরা এই নতুন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করছেন।

এর আগে গত মার্চ মাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিল করে ভর্তিতে পুনরায় পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “আমরা লটারি ব্যবস্থা প্রত্যাহার করলাম।” তবে এই ঘোষণার পর থেকেই শিক্ষাবিদ, গবেষক ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

বিশেষজ্ঞরা বলেন, প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা চালু হলে কোমলমতি শিশুদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি হবে। পাশাপাশি কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ার দৌরাত্ম্য বেড়ে যাবে, যা শিক্ষাব্যবস্থায় বৈষম্য আরও বাড়িয়ে তুলবে। অতীতে ভর্তি পরীক্ষার নামে শিশুদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতো এবং কোচিং বাণিজ্য ও নানা অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠত। পরবর্তীতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি চালুর পর সেই দুর্ভোগ থেকে অনেকটাই স্বস্তি পেয়েছিল শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, তাঁরা পুরো বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছেন এবং শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ভর্তির সময় ঘনিয়ে আসছে, তাই খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর মনে করেন, শিশুবয়সে ভর্তি পরীক্ষার মুখোমুখি হলে তা শিক্ষার্থীদের মধ্যে হীনম্মন্যতা তৈরি করতে পারে। শিক্ষার্থীদের স্বার্থে প্রাথমিক স্তরে লটারি পদ্ধতিই শ্রেয়তর। তবে পুরো লটারি প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনার ওপর জোর দেন তিনি, যাতে অভিভাবকদের মনে কোনো ধরনের সন্দেহ না থাকে।

Related News

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হলে আগে অভিভাবকদেরই মোবাইল থেকে দূরে থাকতে হবে’ – ইস্রাফিল আলম

মতলব উত্তরের আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।

কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

উৎসবমুখর পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নতুন স্বপ্নে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনদের বরণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ফলাফল ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ। আজ শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন, অতীতের সব রেকর্ড ভাঙল এবার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এসএসসি ও সমমানের খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ: নতুন জিপিএ-৫ পেল ৩,০৭৯ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। ১১টি বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Search