সারাদেশ

বরিশালে ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল ব্যুরো
বরিশাল নগরীর ভাটিখানা এলাকার একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। গত প্রায় এক বছর ধরে তিনি ওই বাসার দ্বিতীয় তলায় একাই বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিক রিনা বেগম জানান, বুধবার রাতে পাশের ভাড়াটিয়ার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি আমেনা খানমের ছেলেকে জানানো হয়। তার ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, আমেনা খানমের ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায় পুলিশ। পরে তালা খুলে ঘরে প্রবেশ করে খাটের ওপর কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খানমের মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Related News

প্রবীণ সাংবাদিকদের মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতার দাবিতে পথসভা ও স্মারকলিপি

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বরিশালে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ২০ হাজার টাকা সম্মানি ভাতার দাবিতে পথসভা ও স্মারকলিপি।

মৌলভীবাজারে শ্রমিক নির্যাতন ও বাস আটকের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস আটক ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু। যাত্রীদের তীব্র ভোগান্তি।

মরিয়মের আত্মহত্যার মামলায় আপসনামা, নজরুলের জামিনে আপত্তি নেই বাবার

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনে আপত্তি নেই বলে আদালতে আপসনামা দাখিল করেছেন মরিয়মের বাবা। তবে আদালত তা গ্রহণ করেননি।

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো যুবকের মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশে খড়ের নিচে লুকানো অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিয়ালের টানাটানিতে মরদেহটি দেখতে পান এক কৃষক।

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রয়েছে ভূমিধসের আশঙ্কা।

আমি একজন অফিসার, একজন সার্জেন্ট

‘আমাকে নারী ভাবার কোনো সুযোগ নেই, আমি একজন অফিসার, একজন সার্জেন্ট’—দৃঢ় এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এক নারী ট্রাফিক পুলিশ সার্জেন্ট।

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: জিএম বরখাস্ত

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেওয়ার ঘটনায় পল্লী বিদ্যুতের জিএমকে বরখাস্ত করা হয়েছে। গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

যশোরে শার্শা সীমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা।

Search