শিক্ষা

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হলে আগে অভিভাবকদেরই মোবাইল থেকে দূরে থাকতে হবে’ – ইস্রাফিল আলম

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইস্রাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. সুজন আজি ও সিনিয়র শিক্ষিকা কোহিনুর আক্তার রুমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মহসিন অজি, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়াজী, মো. ফারুক মিয়াজী, মো. শাহ আলম প্রধান, মো. মঈনউদ্দিন বেপারী, মহিউদ্দিন খোকন ও খোরশেদ আলম মাস্টার।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. ইস্রাফিল আলম বলেন, “আপনার বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হলে আপনাকে আগে মোবাইল থেকে দূরে থাকতে হবে।” তিনি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত রেখে পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Related News

কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

উৎসবমুখর পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নতুন স্বপ্নে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনদের বরণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ফলাফল ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ। আজ শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন, অতীতের সব রেকর্ড ভাঙল এবার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এসএসসি ও সমমানের খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ: নতুন জিপিএ-৫ পেল ৩,০৭৯ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। ১১টি বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Search