প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম।
ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি চাকরিজীবীরা এবার ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে।
২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি।
২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।
২২ অক্টোবর নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২২ অক্টোবরের কর্মদিবসে ছুটি ঘোষণা করা হলো। এছাড়া ২৩ ও শুক্রবার এবং ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা।
টানা এই ছুটির কারণে কাজের যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য ছুটির বিকল্প হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, এই সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির আওতার বাইরে থাকবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো। এর মধ্যে রয়েছে—
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা।
ফায়ার সার্ভিস, বন্দর ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা এবং এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন।
এছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিস ও প্রতিষ্ঠানও প্রয়োজন সাপেক্ষে খোলা থাকবে। ব্যাংক ও আর্থিক খাতের কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক নির্দেশনা জারি করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম।
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে সিআইএফ ও গ্লোবাল শিল্ড থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ, যা বেড়ে ১ হাজার ৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।
রাজধানীর মহাখালীতে দুস্থ ও অসহায়দের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপিতে অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিভিল জজদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের নৈতিক সাহস ও বিবেকবোধ।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।
