রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাজীকান্দিতে বিক্ষোভ মিছিল

ছবি : নিজস্ব প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামীয়া মার্কেট নতুনবাজারে উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোয়াইট হাউস চায়নিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে মতবিনিময় সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু।

বক্তারা বলেন, দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অগ্নিসংযোগের কোনো স্থান নেই। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News

ফতেপুর পশ্চিমে দ্বীনি প্রতিষ্ঠানে মতবিনিময় ও এতিমদের সাথে মধ্যাহ্নভোজে নজর কেড়েছেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী

চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দ্বীনি প্রতিষ্ঠানে মতবিনিময়, আর্থিক অনুদান ও এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রবাসী ভাইদের অর্থে কেনা জমিকে দুর্নীতির সম্পদ বলে প্রচার করা হচ্ছে বলে তাঁর দাবি।

কলাকান্দা ইউনিয়নে‌ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে আলোচনায় মেহেদী হাসান

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেদী হাসানের দায়িত্ব পালন, নাগরিক সেবা ও আসন্ন নির্বাচন ঘিরে স্থানীয় আলোচনা তুলে ধরা হয়েছে।

জনবান্ধব ও উন্নয়নমুখী নায়েরগাঁও উত্তর ইউনিয়ন গড়ার প্রত্যাশা মাসুদ সরকারের

চাঁদপুরের মতলব উত্তরের ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়নকে জনবান্ধব, উন্নয়নমুখী ও সেবামূলক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন মাসুদ সরকার।

পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: জালাল উদ্দীন এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে গোপালগঞ্জে বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, এখনো উদ্ধার হননি

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

Search