মো:জিয়াউদ্দিন বাবু: বৃহস্পতিবার বিকেলে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মুলাদী, ম্যাজিস্ট্রেট শিহাবুর রহমানের আদালতে, বরিশাল ৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর ২০১৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিরোধী দলীয় লোকজনের বাড়িঘর ভাঙচুর হামলা মামলায় শুনানিঅনুষ্ঠিত হয়।
যার মামলা নং- ২২ তারিখ ২৪/০৯/২৪, জিআর ১৬২/২৪, ধারা ১৪৩/ ১৪৭ /৩২৩ ৩২৩/ ৩২৫ /৪২৭ /৩৭৯/ ৩৮০/৪৩৫ /৪৩৮ /১০৯ /৫০৬(২) দন্ডবিধি,ততসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা।
উক্ত মামলায় শুনানিতে বরিশাল আদালতে হাজির ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি নিজে প্রথমেই মামলার শুনানিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে অন্যান্য এডভোকেট গন শুনানিতে অংশগ্রহণ করেন এবং সাক্ষীদের সাক্ষ্য নেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শোন অ্যারেস্টের আবেদন না মঞ্জুর করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে পিডাব্লিউ প্রত্যাহার করেছে।