জাতীয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ছবি: সংগৃহীত

দেশকে একটি আধুনিক দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর ও তরুণ প্রজন্মের জন্য যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বড় ধরনের বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটে এই খাতের জন্য মোট ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে, যা বিদায়ী অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লক্ষ ১২ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেন।

এবারের প্রস্তাবিত বাজেটে প্রধান অগ্রাধিকারভুক্ত খাতগুলোর মধ্যে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে, যা দেশের মানবসম্পদ উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের প্রতিফলন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাবনায় বলা হয়,

শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে বাজেটে বিশেষ বৈপ্লবিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে অত্যাধুনিক ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং ল্যাবগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ল্যাব সুপারভাইজর নিয়োগ করা হবে। এছাড়া নতুন শিক্ষাক্রমে শিক্ষার মান আন্তর্জাতিকীকরণে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম, ৫টি ভাষা শিক্ষা প্রশিক্ষণ মডিউল ও অভিজ্ঞ শিক্ষকদের একটি রিসোর্স পুল তৈরি করা হবে এবং এই ভাষা শিক্ষার হাতকলমে অনুশীলনের জন্য দেশজুড়ে ৫০০টি আধুনিক ভাষা ল্যাব স্থাপন করা হবে।

সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনায় অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে বলা হয়, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট দূর করতে ৪ হাজার নতুন ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে ৫০০টি সম্পূর্ণ নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে।

ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বিদ্যালয়গুলোতে ১ হাজার ৪৮৫টি আধুনিক টয়লেট নির্মাণ ও ছাত্রীদের জন্য ১ হাজার বিশেষ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। এর পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইতিমধ্যে সমাপ্ত হওয়া ২১৮টি একাডেমিক ভবন, ২১টি প্রশাসনিক ভবন, ৩৮টি মাল্টিপারপাস ভবন এবং ৬০টি আবাসিক হল যথাযথ কর্তৃপক্ষের নিকট দ্রুত হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শিক্ষা খাতের এই বিশাল বরাদ্দ বাস্তবায়ন হলে দেশের সাধারণ স্তরের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: বাসস।

Related News

১৬ বছরের স্বৈরশাসনে সাড়ে ৪ হাজারেরও বেশি বিচারবহির্ভূত হত্যা: আইনমন্ত্রী

গত ষোলো বছরের শাসনামলে ক্রসফায়ারের অজুহাতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার…

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে পর্যাপ্ত অর্থের বিষয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা অন্য যেকোনো…

সরকারি দপ্তরে এআই ব্যবহারে কঠোর সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় সংবেদনশীল ও গোপনীয় তথ্যের সুরক্ষায় সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শনের…

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় সক্রিয় ও কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও ঢাকায়…

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অসাধু দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার…

কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে তথাকথিত মাদকবিরোধী অভিযান চলাকালে টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন…

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য…

হরমুজ ও লোহিত সাগরে উত্তাপ, বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার মুখে বিশ্ববাজারে হু-হু করে বাড়ছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ৯৬ ডলার পার। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

Search