বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
।।বাগেরহাট প্রতিনিধি:।। বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোসা: আতিয়া খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
তারা স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক ( রাহাত)। অনুষ্ঠানে শিক্ষা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: সাদেকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা প্রকৌশলী অফিসার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আরিফুল কবির, উপজেলা একাডেমি সুপারভাইজার এসএম হিশামুল হক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, দেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে সবার সামনে তুলে ধরতে দিনব্যাপী ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম’। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তারা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন করে। এটি বাংলাদেশে প্রথম একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা ৩ টি বিষয় সম্মিলিতভাবে এ অনুষ্ঠান। অতিথিবৃন্দ আরও বলেন,
“স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তির বিকল্প নেই। এই ধরনের প্ল্যাটফর্ম থেকেই আগামী দিনের বড় বড় স্টার্টআপ তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন স্টল প্রদর্শন করেন।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
