চাকরির : বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) উপমহাব্যবস্থাপক পদমর্যাদায় প্রধান নিরাপত্তা উপদেষ্টা (সার্বক্ষণিক) পদে একজন ব্যক্তিকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেবে।
যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কমপক্ষে মেজর বা সমমান পদমর্যাদায় অবসরপ্রাপ্ত এবং ব্যাংক/প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর।
- মাসিক বেতন হবে ১,৪০,০০০ টাকা।
আবেদন: আগ্রহীরা ডাক/কুরিয়ারযোগে আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়ে পাঠাবেন। একইসঙ্গে স্ক্যান করা সফট কপি dempd2@krishibank.org.bd ই-মেইলে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।