সারাদেশ

পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি

ছবি; সংগৃহীত

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল থেকে
বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে। পুলিশ জনগণের সেই প্রত্যাশা অর্জন করতে পারেনি। সেই প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় এসব কথা বলেন।।

বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা নিয়ে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে ডিআইজি বলেন, এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে একজন করে ভোকাল পার্সন রাখা হবে, যারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মো. জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

Related News

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

গজারিয়া-মতলব কেবল-স্টেইড সেতু: কমবে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব, অর্থনীতিতে নতুন সম্ভাবনা | দৈনিক শব্দমিছিল

মেঘনা-ধনাগোদা নদীর ওপর ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের কেবল-স্টেইড গজারিয়া-মতলব সেতু। এটি চালু হলে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব ও সময় কমবে।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক এবং ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

Search