কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই
কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
চপল মল্লিক, অভয়নগর প্রতিনিধি (যশোর)
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভায় পৌর আইন অমান্য করে গৃহ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে পৌরসভার ৬নং ওয়ার্ড ক্লিনিক পাড়ায় গোয়াখোলা মৌজায় ১০৭২ নং খতিয়ানে সাবেক ১০ নং বাটা ৬৮৩ দাগ ও ও হাল ৯১ দাগে মিজানুর রহমান বাবুলের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ভবন নির্মাণ ও পৌর আইন না মেনে উভয় ভবনের মাঝে ১.৫ ফিট জায়গা না রেখেই বহুতল ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় সাংবাদিক বদরুজ্জামান প্রতিবাদ জানালেও মর্জিনা বেগম কোনরকম পাত্তা না দিয়ে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন। মর্জিনা বেগমের ওয়াল প্লাস্টারের সময় কোন সতর্কতামূলক ব্যবস্থা না রাখায় প্লাস্টারের সিমেন্ট বালি ও পানি বদরুজ্জামান এর টিনের চালের উপর পড়ে চাল নষ্ট করছে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মর্জিনা বেগম সন্ত্রাসী ভাড়া করে বদরুজ্জামাকে উচ্ছেদের হুমকি দেয়।
এ ঘটনায় বদরুজ্জামান পৌরসভায় অভিযোগ করলে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী
অসীম কুমার সোম বিষয়টি তদন্ত করার জন্য পৌর সার্ভেয়ার আকরাম হোসেনকে দায়িত্ব দেন। তিনি মাপামাপি করার জন্য ২৩ শে আগস্ট রবিবার সকাল ৯ঃ০০ টার সময় নির্ধারণ করেন। উল্লেখিত সময়ে সবাই উপস্থিত থাকলেও মর্জিনা বেগম ও তার পরিবারের কেউ উপস্থিত থাকেননি।
এ বিষয়ে সার্ভেয়ার আকরাম বলেন, মর্জিনা বেগমের ছেলে একজন বড় ব্যাংক কর্মকর্তা, ছুটি না পাওয়ায় তিনি আসতে পারেননি। অনিয়মের বিষয়ে আকরাম বলেন, মর্জিনা বেগমের মতো অনিয়ম করে বদরুজামানও ভবন নির্মাণ করতে পারেন।
একই দাগে বসবাসকারী মৃত সিদ্দিক শেখের পুত্র আবুল হোসেন (৬০) ও ও লিটন শেখ (৫০) বলেন, মর্জিনা গং এলাকায় যে সন্ত্রাসী তান্ডব শুরু করেছেন তাতে হয় আমাদের বড় প্রতিরোধ গড়ে তুলতে হবে, না হয় এলাকা ছেড়ে দিয়ে চলে যেতে হবে।
কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
