অর্থনীতি : দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (৯ নভেম্বর) চলতি নভেম্বরের জন্য নতুন এই মূল্য ঘোষণা করেছে।
নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে অক্টোবর মাসেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধি বিমান ভাড়ার ওপর চাপ ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।