কৃষি ও অর্থনীতি

৯২৫ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৭০ হাজার টন সার কিনছে বাংলাদেশ সরকার

অর্থনৈতিক :  দেশের কৃষি ও শিল্প খাতের চাহিদা মেটাতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে বিপুল পরিমাণ সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই দেশ ও প্রতিষ্ঠানগুলো থেকে মোট ১ লাখ ৭০ হাজার টন সার কেনা হবে।

আজ রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মোট ৯২৫ কোটি ০৯ লাখ ১৯ হাজার ৮২০ টাকা ব্যয়ে এই সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার এবং ৬০ হাজার টন টিএসপি সার।

কোথা থেকে কত সার, কত দামে:
সারের ধরন                             :      পরিমাণ (টন)      :   উৎস                                                          :  মোট ব্যয় (কোটি টাকা)               :   প্রতি টন দাম (মার্কিন ডলার)
ইউরিয়া (বাল্ক গ্রানুলার)          :         ৪০,০০০            : সংযুক্ত আরব আমিরাত (ফার্টিগ্লোব)        :   ১৯৫.৪৩                                      :   $৩৯৯.১৭
ইউরিয়া (বাল্ক গ্রানুলার)           :        ৪০,০০০             : সৌদি আরব (সাবিক কৃষি-পুষ্টি)                :  ১৯০.৯৪                                      :   $৩৯০.০০
ইউরিয়া (ব্যাগড গ্রানুলার)        :       ৩০,০০০              : কাফকো, বাংলাদেশ                                   : ১৩৯.৬৯                                     :  $৩৭৯.৫০
টিএসপি                                      : ৩০,০০০ (১১তম লট) :  মরক্কো (ওসিপি নিউট্রিক্রপস)               : ১৯৯.৫১                                      : $৫৪২.০০
টিএসপি                                       : ৩০,০০০ (১২তম লট) :মরক্কো (ওসিপি নিউট্রিক্রপস)                : ১৯৯.৫১                                      : $৫৪২.০০

মোট ১,৭০,০০০                                                                                                                                      ৯২৫.০৯

ইউরিয়া সার আমদানি: শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানির কাছ থেকেও একই পরিমাণ ইউরিয়া সার আমদানি করা হবে। এছাড়া, দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া সার।

টিএসপি সার আমদানি: কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন করে দুটি লটে মোট ৬০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে।

Related News

‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ তত্ত্ব ও বাস্তবতার খতিয়ান

বর্তমান সরকারের অর্থ উপদেষ্টার ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ দাবির যৌক্তিকতা নিয়ে অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পালের বিশদ বিশ্লেষণ ও মতামত।

রিজার্ভের স্বস্তির আড়ালে বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যের চ্যালেঞ্জ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও দেশের বিনিয়োগ স্থবিরতা, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রবণতা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি: চার মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা অর্জন

গত দুই বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে চার মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ-ভারত মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস চালুর উদ্যোগ, ঢাকায় বসছে দুই দিনের বৈঠক

ঢাকা-কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটের বন্ধ থাকা মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠক।

রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার: আমদানি সক্ষমতায় স্বস্তি

প্রবাসীদের রেমিট্যান্স ও রপ্তানি আয়ে দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে উন্নীত। চার মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা অর্জন।

টানা কমার পর দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তিন দফা কমার পর ভরিতে ৫ হাজার ৪৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। এখন প্রতি ভরি ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

মালাক্কা থেকে বঙ্গোপসাগর: পরিবর্তনশীল ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত সুযোগ ও চ্যালেঞ্জ

বিশ্বরাজনীতির পটপরিবর্তনে বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা নিয়ে বিশেষ বিশ্লেষণ।

নওগাঁয় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম আদায়ের অভিযোগ

নওগাঁয় আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে প্রতি বস্তায় ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষুব্ধ কৃষকদের পাশে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।

Search