এসএসসির পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন, অতীতের সব রেকর্ড ভাঙল এবার
এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
শিক্ষা: চলতি বছরের এসসিএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী এবং ফেল থেকে নতুন করে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। পুনর্নিরীক্ষণে মোট ৫৬ হাজার ২৫৯ জনের খাতার নম্বর পরিবর্তন হয়েছে এবং গ্রেড বা জিপিএ পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর।
পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এই বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।
ময়মনসিংহ বোর্ড: নতুন জিপিএ-৫ ৭৭৭ জন (ফেল থেকে পাস ১,১৮০ জন)।
দিনাজপুর বোর্ড: নতুন জিপিএ-৫ ২৭৫ জন (ফেল থেকে পাস ৮৬৭ জন)।
কুমিল্লা বোর্ড: নতুন জিপিএ-৫ ২০৭ জন (ফেল থেকে পাস ৩৩৬ জন)।
যশোর বোর্ড: নতুন জিপিএ-৫ ১৮২ জন (ফেল থেকে পাস ৩৮০ জন)।
সিলেট বোর্ড: নতুন জিপিএ-৫ ১২১ জন (ফেল থেকে পাস ১৮৬ জন)।
বরিশাল বোর্ড: নতুন জিপিএ-৫ ১১২ জন (ফেল থেকে পাস ৭৯ জন)।
চট্টগ্রাম বোর্ড: নতুন জিপিএ-৫ ৮৩ জন (ফেল থেকে পাস ১৯০ জন)।
রাজশাহী বোর্ড: নতুন জিপিএ-৫ ৭৭ জন (ফেল থেকে পাস ১১১ জন)।
মাদরাসা শিক্ষা বোর্ড: নতুন জিপিএ-৫ ২৯৩ জন (ফেল থেকে পাস ২৫৫ জন)।
কারিগরি শিক্ষা বোর্ড: ফেল থেকে পাস করেছে ৬৬৪ জন।
ফল জানার উপায়:
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে স্ব স্ব শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং অফিসিয়াল লিংকে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে আবেদনকারী সব শিক্ষার্থীকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমানের মূল ফলাফল প্রকাশিত হয়েছিল।
এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি শ্রেণির জন্য পরীক্ষা ফি নির্ধারণ করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের আর্থিক চাপ মুক্ত করতে সাখাওয়াত হোসেনের এই নতুন সিদ্ধান্তের বিস্তারিত ও বিশ্লেষণ।
২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ ৪টি নতুন বিষয় বাধ্যতামূলক। ২০২৬ সালের এসএসসির ফল ২০ জুলাই। ২০২৭-এর এসএসসি শুরু ৭ জানুয়ারি। বিশেষ সম্পাদকীয়।
বরিশাল বিভাগের ৬২৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা সংকটে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। প্রধান ও সহকারী শিক্ষকসহ মোট শূন্য পদ ৬৪৪৯টি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।
চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।
