পারফেকশনিজম ধরন ও মানসিক চাপ
: সবসময় নিখুঁত হতে চাওয়ার প্রবণতা কি মানসিক চাপ বাড়াচ্ছে? পারফেকশনিজমের ৩টি ধরন এবং তা থেকে মুক্তির কার্যকরী উপায় জেনে নিন।
ফিচার: মানুষের জীবনে বহু সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তা টিকিয়ে রাখা এবং মধুর রাখা একটি শিল্প। অনেক সময় বড় কোনো ভুল বা অপরাধ নয়, বরং ছোটখাটো অবহেলা ও যান্ত্রিকতার কারণে সম্পর্কের ভেতরের উষ্ণতা ও রং ফিকে হয়ে আসে। একটি সম্পর্ককে নিরাপদ, স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী করতে কিছু ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি। সম্পর্ক ভালো রাখার কার্যকরী এমন ৫টি টিপস তুলে ধরা হলো:
১. গোপনীয়তার মর্যাদা দিন:
কেউ যদি বিশ্বাস করে নিজের কোনো দুর্বলতা, গোপন কথা বা বিশেষ মুহূর্তের স্মৃতি শেয়ার করেন, তবে ঝগড়ার সময়ে কখনোই সেই কথা অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। মতপার্থক্য বা ঝগড়া হতেই পারে, কিন্তু মুহূর্তের উত্তেজনায় সেই গোপন কথাটি তুলে ধরা মানে মারাত্মকভাবে বিশ্বাস ভঙ্গ করা। একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর সহজে জোড়া লাগান যায় না।
২. হঠাৎ যোগাযোগ বন্ধ করা থেকে বিরত থাকুন:
মন খারাপ বা ঝামেলার অজুহাতে হুট করে সঙ্গীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং নিজের সুবিধামতো আবার ফিরে আসা সম্পর্কের জন্য একটি বড় ‘রেড ফ্ল্যাগ’। আপনার যদি একা সময় কাটানোর বা নিজেকে গুছিয়ে নেওয়ার প্রয়োজন হয়, তবে তা স্পষ্টভাবে সঙ্গীকে জানান। নির্দিষ্ট সময় পর আবার যোগাযোগ করুন; অদৃশ্য হয়ে যাওয়া প্রিয়জনকে মানসিক অনিশ্চয়তায় ফেলে দেয়।
৩. অসম্মান না করে নিজের রাগ প্রকাশ করুন:
আপনি মর্মাহত, বিপর্যস্ত কিংবা চরম রেগে আছেন—এমনটা হতেই পারে। কিন্তু তাই বলে অপরপক্ষকে অসম্মান করে কথা বলা কোনো সমাধান নয়। নিজের রাগ বা ক্ষোভ সুন্দর ও শালীন ভাষায় বুঝিয়ে বলা সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি একটি শিল্প। ঝগড়ার ভাষা শালীন রাখলে দূরত্ব বাড়ে না, বরং বোঝাপড়া বাড়ে।
৪. সম্পর্ককে কখনোই ‘টেকেন অ্যাজ ফর গ্রান্টেড’ ভাববেন না:
একটি সুন্দর সম্পর্ক টিকে থাকে ছোট ছোট যত্ন ও অনুভূতির ওপর। কখনোই সম্পর্ককে সহজলভ্য বা অবহেলার বিষয় হিসেবে ধরে নেবেন না। সঙ্গীকে সময় দেওয়া, ছোট উপহার দেওয়া বা সাধারণ কৃতজ্ঞতা প্রকাশের মতো ‘লিটল থিংস’ বা ছোট ছোট বিষয়গুলো হারিয়ে যেতে দেবেন না। এগুলো হারিয়ে যাওয়া মানেই সম্পর্ক ফিকে হয়ে আসা।
৫. সঙ্গীর কথা মন দিয়ে শুনুন:
কথোপকথনে শুধু নিজের কথা বলে যাওয়া নয়, বরং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন। একজনের কথা বলা পুরোপুরি শেষ হলে তবেই অপরজন বলুন। কেবল এই একটি ছোট্ট অভ্যাস চর্চা করলেই বহু অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি ও সংঘাত থেকে সম্পর্ককে রক্ষা করা সম্ভব।