বেক্সিমকোর ৯৯৩ কোটি টাকার ঋণ, নিলামে কোনো ক্রেতা মেলেনি
৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর বন্ধক রাখা জমি ও সম্পত্তি নিলামে তুলেছিল রূপালী ব্যাংক, তবে কোনো ক্রেতা পাওয়া যায়নি।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য। দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত প্রাচীর টপকে ও কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। ভেতরে কোনো চিকিৎসক না থাকলেও কর্মরত চারজন স্বাস্থ্য সহকারীকে চিকিৎসাসেবা বাদ দিয়ে আড্ডায় মেতে থাকতে দেখা যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই আকস্মিক পরিদর্শনের ঘটনা ঘটে।
পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু গণমাধ্যমকে জানান, হাসপাতালের গেটের তালা দেখে মনে হয়েছে এটি বহু পুরোনো এবং মরিচা পড়ে গেছে। তিনি বলেন, ‘আমি অনেক সময় অপেক্ষা করে একপাশের দেওয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি। এখানে কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক নেই। অথচ একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতে ছিলেন।’
গাজীপুর একটি প্রত্যন্ত অঞ্চল উল্লেখ করে তিনি আরও বলেন, এখানের সাধারণ মানুষের জন্য দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উপজেলা বা জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া এখানকার মানুষের জন্য বেশ কষ্টসাধ্য। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে এবং দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনার ব্যাখ্যায় ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর হাসান আল মামুন দাবি করেন, স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে ফেলে এসেছিলেন তিনি। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ জানান, ওই স্বাস্থ্য কেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো চিকিৎসক বা নির্দিষ্ট জনবল নেই। মাঠকর্মীরা মাঠে যাওয়ার আগে সেখানে একটি মিটিং করেছিলেন এবং হঠাৎ করেই এমপি মহোদয়ের আকস্মিক পরিদর্শনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।
৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর বন্ধক রাখা জমি ও সম্পত্তি নিলামে তুলেছিল রূপালী ব্যাংক, তবে কোনো ক্রেতা পাওয়া যায়নি।
চট্টগ্রামে ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকার কংক্রিটের নগরীতে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস হিসেবে গড়ে উঠেছে ‘আকাশ নীড়’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এ ছাদবাগানে রয়েছে ৫৮ প্রজাতির ৪১৮টি গাছ।
ঢাকায় সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী বুধবার ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে কুয়ালালামপুর।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন থেকে ২০২৬ সালের নির্বাচন ও নতুন সরকার—বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, মানবাধিকার পরিস্থিতি ও সামনে থাকা চ্যালেঞ্জ।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালানে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে।
দেশজুড়ে ২৫ জেলায় মৃদু তাপপ্রবাহের পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি ধরনের ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
