কৃষি ও অর্থনীতি

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের প্রস্তাব, ৫৫ বছরেই পেনশন

অর্থনীতি: সর্বজনীন পেনশন কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে একগুচ্ছ নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবিত নতুন নিয়মগুলোর মধ্যে রয়েছে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন সুবিধা চালুর সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে স্কিম থেকে বের হয়ে জমানো টাকা তুলে নেওয়ার ব্যবস্থা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন প্রদান করা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। পর্ষদ সভায় এই প্রস্তাবগুলো অনুমোদিত হলে তা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ।

কর্মজীবী মানুষ, অনিয়মিত আয়ের ব্যক্তি এবং প্রবাসীদের দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল। বর্তমানে এর অধীনে ‘প্রগতি’, ‘সুরক্ষা’, ‘সমতা’ ও ‘প্রবাস’—এই চারটি স্কিম চালু রয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর এই চারটি স্কিমে সারা দেশ থেকে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন এবং তাদের মোট জমার পরিমাণ দাঁড় হয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সুযোগগুলো কার্যকর হলে সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ আরও বহুগুণ বেড়ে যাবে।

Related News

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের চাপ নেই

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের আবেদন করা গ্রাহকদের ৭১ শতাংশই টাকা তোলেননি। উল্টো নতুন করে জমা হয়েছে ৮৯৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা ৯৮ বারের মতো পেছাল। নতুন তারিখ ১৯ অক্টোবর নির্ধারণ করেছেন ঢাকা আদালত।

বিনিয়োগ, শিল্পায়ন ও বাণিজ্যনীতি নিয়ে নতুন রূপরেখা দিলেন: বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগ, শিল্পায়ন, জ্বালানি সংকট ও রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে সরকারের রূপরেখা তুলে ধরলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

এক কিউআর’ চালুর পর ডিজিটাল লেনদেনে বিপ্লব: দৈনিক লেনদেন ছাড়াল ১২০ কোটি টাকা

এক দেশ, এক কিউআর’ চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে।

ডলারের দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, দেশের বাজারে কমল দাম

ডলারের দরপতনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য বাড়লেও দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

ম্যানগ্রোভভিত্তিক চিংড়ি চাষে বাড়বে উৎপাদন ও রপ্তানি আয়: গোলটেবিল বৈঠক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে চিংড়ি উৎপাদন কমলেও ম্যানগ্রোভভিত্তিক সমন্বিত চাষে কমবে মৃত্যুহার। কারওয়ান বাজারে অনুষ্ঠিত গোলটেবিলে বিশেষজ্ঞদের পরামর্শ।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

তেজাবী স্বর্ণের দাম হ্রাসের ফলে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ তত্ত্ব ও বাস্তবতার খতিয়ান

বর্তমান সরকারের অর্থ উপদেষ্টার ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ দাবির যৌক্তিকতা নিয়ে অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পালের বিশদ বিশ্লেষণ ও মতামত।

Search