বিশ্ব

দিল্লি বিস্ফোরণের জেরে কাশ্মীরে বড় জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনের দাবি! গ্রেপ্তার ২ চিকিৎসকসহ ৭ জন

নয়াদিল্লি, জম্মু ও কাশ্মীর: ভারতের রাজধানী নয়াদিল্লির জনাকীর্ণ সড়কে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহতের ঘটনায় তদন্তে নেমে জম্মু ও কাশ্মীর পুলিশ আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের একটি বড় মডিউল ভেঙে দেওয়ার দাবি করেছে। এই নেটওয়ার্ক পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জয়েশ-ই-মোহাম্মদ (JeM) এবং আনসার গাজওয়াত-উল-হিন্দ (AGuH)-এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, দুই কাশ্মীরি চিকিৎসক, একজন ইসলামী চিন্তাবিদ এবং উত্তর প্রদেশের এক নারীসহ মোট সাতজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের মতে, গত সোমবার লালকেল্লার কাছে যে গাড়িটি বিস্ফোরিত হয়, সেটির চালক ছিলেন ২৯ বছর বয়সী কাশ্মীরি চিকিৎসক উমর নবী।

বিস্ফোরণের ২৬ দিন আগে শ্রীনগরের নওগামে পাকিস্তান-সমর্থিত জয়েশ-ই-মোহাম্মদের নামে হুমকি দিয়ে একটি প্যাম্ফলেট দেখা যাওয়ার পর তদন্ত শুরু হয়।

তদন্তের শুরুতে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ২৪ বছর বয়সী ইসলামী চিন্তাবিদ ইরফান আহমেদকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই চিকিৎসকের সন্ধান মেলে:

আদিল রাঠোর: কুলগামের বাসিন্দা, যিনি উত্তর প্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার হন। তাঁর লকার থেকে অ্যাসল্ট রাইফেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।

মুজাম্মিল শাকিল গণাই: ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই চিকিৎসকের কাছ থেকে ২,৯০০ কেজি দাহ্য রাসায়নিক ও অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কাশ্মীরের স্থানীয় কমান্ডার জাকির রশিদের গড়া নিষ্ক্রিয় হয়ে যাওয়া এজিইউএইচ-কে নতুন করে সক্রিয় করতে কাজ করছিল।

নয়াদিল্লির ঘটনায় অভিযুক্ত উমর নবীর পরিবার শ্রীনগরে হতবাক। নবীর ভাবী মুজামিল আখতার বলেছেন, নবীকে ও তার স্বামীকে পুলিশ নিয়ে গেছে এবং নবীর মাকেও ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তারা দাবি করেছেন, নবী একজন অসাধারণ ছাত্র ছিলেন এবং তিন দিনের মধ্যেই তার বাড়ি আসার কথা ছিল।

এদিকে, গ্রেপ্তার হওয়া মুজাম্মিল গণাইয়ের বাবা শাকিল গণাইও একই কথা বলেছেন। তিনি আল–জাজিরাকে জানান, তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ফরিদাবাদ থেকে কাশ্মীরে আনা হয়েছে, কিন্তু কেন – সে ব্যাপারে তারা কিছুই জানতেন না।

এই ঘটনার পর ভারতের মূলধারার সংবাদমাধ্যমে ইসলামবিদ্বেষ ও কাশ্মীরবিরোধী মনোভাবের নতুন ঢেউ তৈরি হয়েছে।

গুরুগাঁও পুলিশ সেখানকার হাউজিং সোসাইটিগুলোকে কাশ্মীরি বাসিন্দাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাশ্মীরি ভাড়াটিয়াদের বের করে দেওয়ার উসকানি দেওয়া হচ্ছে।

অধিকারকর্মী নাসির খুয়েহামি বলেছেন, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের বিভিন্ন এলাকায় থাকা প্রায় দেড় লাখ কাশ্মীরি শিক্ষার্থী চরম উদ্বেগে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠী মোকাবিলায় ভারতের নীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search