সারাদেশ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ফুলের শুভেচ্ছা ​যশোর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক মো. নূর ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, যশোর জেলা শাখা।
​রবিবার রাত ৮:০০ টায় প্রেসক্লাব যশোর কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিলন সেখ, সহ-সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নূর আলী এবং অর্থ সম্পাদক মোজ্জামেল হোসেন প্রান্ত।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ যশোর সদর উপজেলার সভাপতি ইদ্রিস আলম, গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুলফিকার আলী এবং শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন। এছাড়া যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ—মো. সম্রাট, আতাউল্লা সাইদ, মো. ইমন হোসেন, রাব্বি, সোয়েব, সুমন, নিখিল, হেলাল, শুভ ও রমজানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Related News

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

দূরপাল্লার বাসে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বেতনার বুকে নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীদের উচ্ছ্বাস

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দলের প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন দর্শনার্থীরা।

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহত ৮

আশুলিয়ার কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নুর ইসলাম মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।

মরিয়মের সঙ্গে এমপির সম্পর্কের নেপথ্যে ওবায়দুর, বাবার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল প্রচারণা

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Search