শিক্ষা

কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

ছবি : নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
“নবীন আগন্তুক,
নব যুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক।”

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

এক ঝাঁক নবীন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয় কেএফটি ক্যাম্পাস। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা নবীনদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বক্তব্য দেয়। একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী তানভীর ও ইনিভা নিজেদের অনুভূতি ব্যক্ত করে।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে তুলে দেওয়া হয় টিফিন ব্যাগ, সিলেবাস, ক্লাস রুটিন, বাৎসরিক পাঠ পরিকল্পনা, বুক লিস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুল হান্নান অপু। তিনি শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

কেএফটি ট্রাস্টের কোষাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য জনাব মাজহার শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কেএফটির নিয়ম-নীতি, শিক্ষাব্যবস্থা, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পথচলা ও ভালো ফলাফলের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কলেজের প্রভাষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সদস্যদের কবিতা আবৃত্তি, দলীয় অভিনয় ও মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন গার্লস উইংয়ের সমন্বয়ক বদিউল আলম বাবু।

সবশেষে নবীন শিক্ষার্থীদের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন এই নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related News

নতুন স্বপ্নে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনদের বরণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ফলাফল ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ। আজ শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন, অতীতের সব রেকর্ড ভাঙল এবার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এসএসসি ও সমমানের খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ: নতুন জিপিএ-৫ পেল ৩,০৭৯ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। ১১টি বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিকে পরীক্ষা ফি চালু: শ্রেণিভেদে ৩০ থেকে ৫০ টাকা নির্ধারণের নতুন নিয়ম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি শ্রেণির জন্য পরীক্ষা ফি নির্ধারণ করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের আর্থিক চাপ মুক্ত করতে সাখাওয়াত হোসেনের এই নতুন সিদ্ধান্তের বিস্তারিত ও বিশ্লেষণ।

Search