সারাদেশ

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি মেম্বার লাঞ্ছিত

মাদকসেবনে বাধা দেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।  

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবনে বাধা দেওয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যায়। এ সময় ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে কোপাতে শুরু করে। এর মধ্যে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে মারা যান তিনি। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি মেম্বার কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।  তাকে মাদকসেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে।  এরপর ধারালো ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে।  নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। #

Related News

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

চাঁদপুরের মতলব উত্তরের মধ্য নিশ্চিন্তপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে সিকদার বাড়ি একাদশ। আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করে ভ্যাট ও আয়করসহ ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ ও টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের

মেঘনা নদীতে টোকেনের মাধ্যমে টাকা আদায় ও মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন।

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুলের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা গেছেন ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদ।

পেটে ভাত না থাকলে কারখানা চলবে কাকে দিয়ে? মজুরি বোর্ডের বৈঠকে ন্যায্যতার দাবি

জুরি বোর্ডের তৃতীয় বৈঠক সামনে রেখে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ন্যায্য মজুরি, মালিক-শ্রমিক সংলাপ এবং এসএমই খাতের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Search