সারাদেশ

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

দীনেশ চন্দ্র রায়
পাইকগাছা খুলনা প্রতিনিধি,
পাইকগাছার গড়ইখালী’র আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুসহ কমিটি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো, শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংবর্ধনা সভার শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা অ্যাডহক কমিটি ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সহকারি শিক্ষক মোস্তফা আলামীনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার ও আবুল বাসার বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক মফিজুল ইসলাম টাকু,অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো,আহসান উল্লাহ যোয়াদ্দার ও শিক্ষক প্রতিনিধি গোপাল চন্দ্র মন্ডল।
এ সময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মিজান গাজী, নজরুল ইসলাম,মাষ্টার হাফিজুর রহমান, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি,শাহআলম, লিটন,আব্দুল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

Related News

মেঘনায় ট্রলারডুবি চার দিন পর উদ্ধার হেলাল উদ্দিনের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।

নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।

বুড়িমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে  নিহত ৭ আহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।

খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট

সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।

Search