ডেঙ্গু কেড়ে নিল চিকিৎসক দম্পতির সাজানো সংসার
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিয়ের দেড় বছরের মাথায় মারা গেছেন চিকিৎসক আঁচল রায়। ডেঙ্গু কেড়ে নিয়েছে তাঁর ও স্বামী বিপ্লবের সাজানো সংসারের সব স্বপ্ন।
স্বাস্থ্য: দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের নতুন উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৪ জন, যার ফলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টিকাদান কর্মসূচি আরও জোরদার করা জরুরি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিয়ের দেড় বছরের মাথায় মারা গেছেন চিকিৎসক আঁচল রায়। ডেঙ্গু কেড়ে নিয়েছে তাঁর ও স্বামী বিপ্লবের সাজানো সংসারের সব স্বপ্ন।
হামলার শিকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভাঙা কক্ষেই টিকাদান ও স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। তবে বিদ্যুৎ ও পানির অভাবে চরম ভোগান্তিতে শিশু ও মায়েরা।
যশোরের অভয়নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মশক নিধন কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
হামের টিকাদান কর্মসূচিতে দীর্ঘ ঘাটতির কারণে সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দ্বিতীয় দফায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।
সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
অনুসন্ধানে রাজধানীর চার সরকারি হাসপাতালে প্রকৃত ডেঙ্গু রোগীর চেয়ে ৬১ শতাংশ কম দেখানোর তথ্য উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে।
হেপাটাইটিস বি থেকে সুরক্ষায় টিকা কেন গুরুত্বপূর্ণ, নবজাতক ও প্রাপ্তবয়স্কদের কারা টিকা নেবেন, কত ডোজ প্রয়োজন এবং ডোজ বাদ পড়লে কী করবেন—জেনে নিন।
