দুই দিন পর আবার বাড়ল সোনার দাম, ভরিতে ২ হাজার ২১৬ টাকা
দেশের বাজারে টানা দুই দিন কমার পর আবারও সোনার দাম বেড়েছে। বুধবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
অর্থনীতি: দেশের মুদ্রাবাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারে মার্কিন ডলারের গড় দাম দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩ পয়সা।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতির প্রভাবে কয়েক মাস ধরে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ওঠানামা দেখা যাচ্ছে। এর মধ্যে বুধবার কয়েকটি বিদেশি মুদ্রার দাম বেড়েছে, আবার কিছু মুদ্রার দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডলারের পাশাপাশি ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, চীনা ইউয়ান এবং সিঙ্গাপুরি ডলারের দামও বেড়েছে।
অন্যদিকে কমেছে অস্ট্রেলীয় ডলারের দাম। ইউরো ও জাপানি ইয়েনের দাম আগের দিনের তুলনায় অপরিবর্তিত রয়েছে।
ফলে বৈদেশিক মুদ্রার বাজারে বুধবার সামগ্রিকভাবে মিশ্র প্রবণতা দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বিনিময় হারের তুলনায় খোলাবাজারে সাধারণত বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে কেনাবেচা হয়। চাহিদা ও জোগান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং দেশের বৈদেশিক লেনদেনের ওপর ভিত্তি করে এসব মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়।
বৈদেশিক মুদ্রার দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ে আমদানি ব্যয়, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক লেনদেনে। বিশেষ করে ডলারের দামের পরিবর্তনের সঙ্গে আমদানিনির্ভর পণ্য ও কাঁচামালের খরচেও প্রভাব পড়তে পারে।
দেশের বাজারে টানা দুই দিন কমার পর আবারও সোনার দাম বেড়েছে। বুধবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এসএমই, রিটেইল ও কৃষি খাতে ঋণ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে পরিকল্পনা নিয়েছে সিটিজেনস ব্যাংক। ২০২৬ সালের জুনে ব্যাংকটির খেলাপি ঋণের হার ০.৩২ শতাংশ বলে দাবি করা হয়েছে।
ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
মধ্যপ্রাচ্য সংকট ও বাজারের টালমাটাল পরিস্থিতিতে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম সামান্য বেড়েছে। অন্যান্য মুদ্রার বাজারেও দেখা গেছে মিশ্র প্রবণতা।
মধ্যপ্রাচ্য সংকট ও আমদানিতে বড় ধসের কারণে দেশের বাজারে তীব্র এলপিজি সংকট তৈরি হয়েছে। ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও এলএনজি ভর্তুকিতে ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। প্রথম তিন মাসেই প্রায় ১৯ হাজার কোটি টাকা ছাড় হয়েছে।
চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। একই সময়ে মূল্যস্ফীতি ৯ শতাংশে উঠতে পারে।
