সারাদেশ

উৎপাদনের অন্তিম ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ঢাকা: বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত ধাপের দিকে দ্রুত এগিয়ে চলেছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক মেগা প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম ইউনিটের নিরাপত্তা ভালভের গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিভাজন বা ফিশন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ভালভের পরীক্ষায় কিছুটা ত্রুটি ধরা পড়ায় তা সামান্য পিছিয়ে যায়। গত বুধবার চুল্লিপাত্রের ১৬ মেগাপ্যাসকেল চাপের সফল পরীক্ষা সম্পন্ন হয়। এর আগে অগ্নিনির্বাপণ ও তেজস্ক্রিয়তা সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থাও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। খুব শিগগির ১৮ মেগাপ্যাসকেল চাপে আরেকটি উচ্চচাপ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “পারমাণবিক চুল্লিপাত্রে স্বাভাবিক চাপ হলো ১৬ মেগাপ্যাসকেল। এটি সফল হওয়ার অর্থ হলো বিদ্যুৎকেন্দ্রটি সচল করা সম্ভব। তবে ১৮ মেগাপ্যাসকেলের উচ্চচাপ পরীক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা অবাস্তব নয়, চাইলে তা অর্জন করা সম্ভব।”

পারমাণবিক জ্বালানি প্রাপ্তির ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের সব জ্বালানি আগেই এসে পৌঁছানোর পাশাপাশি গত শনিবার সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় একটি অতিরিক্ত চালান রূপপুরে এসে পৌঁছেছে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের আগে দ্বিতীয় ইউনিটের প্রথম চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই দফায় মোট ৯টি চালান আসার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সোর্টের নির্মাণাধীন ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার এই দুটি ইউনিটের প্রথমটি থেকে তাপশক্তি উৎপাদনের পর বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানো হবে। শক্তি উৎপাদন ক্ষমতা ধাপে ধাপে ৩০ শতাংশে উন্নীত হলেই তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, অল্প কিছু পরীক্ষা শেষ হলেই পরীক্ষামূলক উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

আগামী ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম জ্বালানি আসার মাধ্যমেই পরমাণু স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর। দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন করা হলেও চুক্তি অনুযায়ী খরচ বাড়েনি। তবে মার্কিন ডলারের বিনিময় হার বাড়ায় প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায়।

Related News

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জাতীয় সংবাদ।

মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় শিশু মৃত্যু

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও ওভারডোজ অ্যান্টিবায়োটিকে সাড়ে চার বছর বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার। মহানগর সংবাদ।

শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীদের জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকার শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা লুকিয়ে পাচারের সময় ১৬ কোটি ২৫ লাখ টাকার ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। অপরাধ সংবাদ।

সেপ্টেম্বর মাসে ৪৪২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেল ১৪ জনের

রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। জাতীয় সংবাদ।

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে বিষাক্ত মাদক ‘ঝাক্কাস’ সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪

নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে মদের সঙ্গে মাদক মিশিয়ে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। অপরাধ সংবাদ।

চট্টগ্রাম বন্দরে ২৩ বছরের জঞ্জাল অপসারণ

চট্টগ্রাম বন্দর থেকে ২৩ বছর ধরে পড়ে থাকা থিনার, সালফিউরিক অ্যাসিডসহ ১৫১ টন বিপজ্জনক রাসায়নিক অপসারণ করা হয়েছে। সংবাদ।

সাতকানিয়ায় পিডিবি বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে দূষিত হচ্ছে খাল ও সাঙ্গু নদ

চট্টগ্রামের সাতকানিয়ায় পিডিবি পিকিং বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস অয়েলের স্লাজে দূষিত হচ্ছে মইল্ল্যা খাল ও সাঙ্গু নদ। পরিবেশ ও আঞ্চলিক সংবাদ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পঞ্চম দফার অভিযানে আটক ৩৭০

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পঞ্চম দফার অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তালিকাভুক্ত শীর্ষ গ্যাং নেতা রতন ও সাব্বির গ্রেপ্তার হন। অপরাধ সংবাদ।

Search