গত ১৭ বছরে আইন শৃঙ্খলা চরম অনতি ঘটেছিল যার কারনে বাংলাদেশে আইনশৃংখলার চরম অবনতি হয়েছে
বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ও মহানগরে অপরাধ পরিসংখ্যান উপস্থাপন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ।
বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ এখন আকাশচুম্বী জনপ্রিয়তায়। তবে এই গানের উন্মাদনা কেবল দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে খোদ বলিউডে। কনার এই নতুন গানের তালে নাচতে দেখা গেছে বলিউডের ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাতেহিকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন আলোচিত সুরকার ও সংগীতশিল্পী সানজয়। সেখানেই দেখা যায়, ‘মেহেন্দি’ গানের তালে বেশ ফুরফুরে মেজাজে কোমর দোলাচ্ছেন নোরা ফাতেহি। নোরার নাচের ছন্দে তাল মেলাতে দেখা গেছে খোদ সানজয়কেও।
বিশ্ব দরবারে বাংলা গান: ভিডিওটি শেয়ার করে সানজয় ক্যাপশনে লিখেছেন— ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে গেছে। ভিডিওর নিচে নোরা নিজেও ভালোবাসা জানিয়েছেন ইমোজির মাধ্যমে। বাংলাদেশি গানের তালে নোরার এই স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।’
জনপ্রিয়তার শীর্ষে ‘মেহেন্দি’: সুরকার সানজয়ের করা এই গানে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। কিছুদিন আগেই মুক্তি পাওয়া এই গানটি এখন টিকটক এবং রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার নোরার নাচ যেন সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করল। বিশ্বখ্যাত একজন পারফর্মারের বাংলা গানে এমন উপস্থিতি কনার ভক্তদের জন্য বড় এক প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ও মহানগরে অপরাধ পরিসংখ্যান উপস্থাপন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাউশির নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচের পরাজয় কাটিয়ে উঠেছে ইতালি। গোল করেছেন বাস্তোনি, ফ্রাত্তেসি, কায়োদে ও পিও এসপোসিতো।
নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
৬৪ জেলায় ডেঙ্গু বিস্তার ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রকোপের আশঙ্কায় সরকারের তিন মাসব্যাপী অভিযানের ওপর বিশেষ সম্পাদকীয়
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।
