বিশ্ব

খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের চরম হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, এই স্পর্শকাতর সময়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বা হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের উসকানি বা হস্তক্ষেপের চেষ্টা হলে তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।

আগামী ৪ জুলাই তেহরানে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ৯ জুলাই মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে। এই সময় জুড়ে তেহরান ও মাশহাদসহ বেশ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) ইরানের সামরিক জোট খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি এক কড়া বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল যেন কোনো ধরনের ভুল সিদ্ধান্ত না নেয়। দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করা হলে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।”

এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই সুরে সতর্কবার্তা দেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ কর্তৃক বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্য করে দেওয়া এক হুমকিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি বলেন, ইরানের নেতৃত্ব বা জনগণের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। এদিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক বার্তায় বলেছেন, “নেতার শাহাদাত পথচলার সমাপ্তি নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা।”

হরমুজ প্রণালিতে কড়া নজরদারি: ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মার্কিন যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়। এটি ইরানের সার্বভৌমত্বের আওতাধীন এলাকা। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সব তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে, অন্যথায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ বৈঠক: এদিকে কাতারের রাজধানী দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বে এই বৈঠকে মূলত হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্ব পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনাকে ইতিবাচক বললেও, সূত্র জানাচ্ছে পারমাণবিক কর্মসূচির মতো মূল বিষয়গুলো এই দফার বৈঠকে ওঠেনি। খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

Related News

পরোক্ষ আলোচনা চলছে, নেতৃত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওকিনাওয়ায় নারী হত্যার অভিযোগ, মার্কিন সেনাদের মাসব্যাপী কারফিউ

জাপানের ওকিনাওয়ায় স্থানীয় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন গ্রেপ্তারের পর মার্কিন সেনাদের ওপর এক মাসের রাতের কারফিউ ও ৪৮ ঘণ্টার সামরিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ, মন্দিরে প্রার্থনা মোদির

সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইলফলক উপলক্ষে নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন তিনি। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের ৩ বছর, ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি গণহত্যার তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এবং ১ হাজার ৫৮ জন শিক্ষাসংশ্লিষ্ট কর্মী নিহত হয়েছেন।

হরমুজের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ ইরান: রুবিও

ইরান হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এথেন্সে সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে চুক্তির সুযোগ ও বাণিজ্যিক জাহাজে হামলা নিয়েও কথা বলেন।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোই

২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোই। অণুর দর্পণ-প্রতিচ্ছবি রূপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

বিশ্বের সেরা শহরের তালিকায় নিউইয়র্ক, পেছনে লন্ডন-প্যারিস

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হয়েছে নিউইয়র্ক। অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রা, পরিবেশ ও শাসন—পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোকে।

নোবেল শান্তি পুরস্কারে কার হাতে উঠবে পদক, আলোচনায় ট্রাম্প-আলবানিজ-আইসিসি

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আজ ঘোষণা হবে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, ফ্রান্সেসকা আলবানিজ, আন্তর্জাতিক আদালত, সুদানের স্বেচ্ছাসেবক ও সিপিজে।

Search