রামপালে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ
বাগেরহাটের রামপালে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অধীনে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আলী হায়দার মিকু: নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামে সবুজ মোল্লা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি ইজিবাইক দুর্ঘটনা বলে জানা গেলেও নিহতের স্বজনদের দাবি, মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা নয়; এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
নিহত সবুজ মোল্লা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।
গত ১৬ আগস্ট ২০২৬, রাত ৮টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় সবুজ মোল্লাকে চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌমিক সাহা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. সৌমিক সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, সবুজ মোল্লার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, বিষয়টি কালিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, সবুজ মোল্লার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বাগেরহাটের রামপালে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অধীনে ৭০০ ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংস্কারের অভাবে খুলনা-মোংলা মহাসড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। মোংলা থেকে রূপসা অংশে ঝুঁকি নিয়ে চলছে শত শত যানবাহন।
চাঁদপুরের মতলব উত্তরের জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ।
বাগেরহাটের ফকিরহাটে আদালতের রায় অমান্য করে মায়ের নামে থাকা ১ একর ৮৩ শতক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল কুদ্দুস শেখ।
জালিয়াতি স্বাক্ষর দিয়ে কমিটি গঠন ও জেলেদের সাথে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত। বজলুর রহমান বাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ।
চাঁদপুরের মতলব উত্তরে দুই কিডনি হারানো চতুর্থ শ্রেণির ছাত্র মাহিনের চিকিৎসায় অর্থ সহায়তা দিল ০৭-০৯ ব্যাচ। শিশুর জীবন রক্ষায় সাহায্যের আবেদন।
১৬ আগস্ট বরিশাল আদালতের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। নিরাপত্তা জোরদার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭৬ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ।
