কৃষি ও অর্থনীতি

এক কিউআর’ চালুর পর ডিজিটাল লেনদেনে বিপ্লব: দৈনিক লেনদেন ছাড়াল ১২০ কোটি টাকা

ঢাকা: দেশে ‘এক দেশ, এক কিউআর’ (Bangla QR) ব্যবস্থা চালুর পর থেকেই ডিজিটাল লেনদেনে অভূতপূর্ব সাড়া মিলছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় একটি অভিন্ন কিউআর কোডের আওতায় আসার পর থেকে শপিংমল থেকে শুরু করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই প্রযুক্তির সুফল পাচ্ছেন। বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে এবং সাপ্তাহিক লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য—উভয় ক্ষেত্রেই বিপ্লব ঘটেছে। চলতি বছরের ১ জুলাই থেকে দেশে বাধ্যতামূলকভাবে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো নিজস্ব পৃথক কিউআর কোড বাদ দিয়ে বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। কিন্তু আগস্টের মাঝামাঝি সময়ে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ লাখ ৩ হাজারে এবং একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিন গুণ বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়। বর্তমানে এই দৈনিক লেনদেন গড়ে প্রায় ১২০ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি, ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী নিবন্ধিত ব্যবসায়ীর সংখ্যা ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে।

একটিমাত্র কিউআর কোড স্ক্যান করে যেকোনো ব্যাংক বা এমএফএস হিসাব থেকে অর্থ পরিশোধের সুযোগ থাকায় গ্রাহকদের পুরোনো ভোগান্তি দূর হয়েছে। রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা আজিমপুরের বাসিন্দা তুহিন ইসলাম জানান, আগে দোকানির নির্দিষ্ট কোনো সেবা সংস্থার কিউআর কোড না থাকলে তাকে বিপাকে পড়তে হতো। কিন্তু এখন যেকোনো অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করা সম্ভব হওয়ায় বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি মিলেছে।

রাজধানীতে পাইকারি কাপড় কিনতে আসা মাহিন হোসেন ও মতিঝিলের ইলেকট্রনিকস ব্যবসায়ী রায়হানুল ইসলাম জানান, নগদ টাকা বহন ও লেনদেনের ঝুঁকি থেকে তারা এখন সম্পূর্ণ মুক্ত। আজিমপুরের ফলের জুস বিক্রেতা আলতাফ হোসেন বলেন, “দোকানে সারাদিন ভিড় থাকে, খুচরা টাকার সংকটেও পড়তে হতো না। এখন বাংলা কিউআরের কারণে খুব সহজেই খুচরা ঝামেলা ছাড়াই লেনদেন করতে পারছি।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, লেনদেনের এই ইতিবাচক গতি তারা অব্যাহত রাখতে চান। ব্যবসায়ীদের মধ্যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) নিয়ে যে দ্বিধা বা শঙ্কা ছিল, তা দূর করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। নগদবিহীন লেনদেন বাড়লে বিক্রির পরিমাণও বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভর্তুকি দেওয়ার বিষয় নিয়েও চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক। এই প্রণোদনা সংক্রান্ত ঘোষণার পর থেকেই লেনদেনের গতি আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ডিজিটাল লেনদেন সহজলভ্য করা, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য পেমেন্ট প্রক্রিয়া সহজ করার যে লক্ষ্য নিয়ে বাংলা কিউআর চালু হয়েছিল, তা এখন দেশের দৈনন্দিন কেনাবেচার সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরতার মাধ্যমে পরিণত হয়েছে।

Related News

ডলারের দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, দেশের বাজারে কমল দাম

ডলারের দরপতনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য বাড়লেও দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

ম্যানগ্রোভভিত্তিক চিংড়ি চাষে বাড়বে উৎপাদন ও রপ্তানি আয়: গোলটেবিল বৈঠক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে চিংড়ি উৎপাদন কমলেও ম্যানগ্রোভভিত্তিক সমন্বিত চাষে কমবে মৃত্যুহার। কারওয়ান বাজারে অনুষ্ঠিত গোলটেবিলে বিশেষজ্ঞদের পরামর্শ।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

তেজাবী স্বর্ণের দাম হ্রাসের ফলে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ তত্ত্ব ও বাস্তবতার খতিয়ান

বর্তমান সরকারের অর্থ উপদেষ্টার ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি’ দাবির যৌক্তিকতা নিয়ে অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পালের বিশদ বিশ্লেষণ ও মতামত।

রিজার্ভের স্বস্তির আড়ালে বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যের চ্যালেঞ্জ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও দেশের বিনিয়োগ স্থবিরতা, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রবণতা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি: চার মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা অর্জন

গত দুই বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে চার মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ-ভারত মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস চালুর উদ্যোগ, ঢাকায় বসছে দুই দিনের বৈঠক

ঢাকা-কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটের বন্ধ থাকা মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠক।

রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার: আমদানি সক্ষমতায় স্বস্তি

প্রবাসীদের রেমিট্যান্স ও রপ্তানি আয়ে দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলারে উন্নীত। চার মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা অর্জন।

Search