যুক্তরাষ্ট্রে তেলের মজুত অস্বাভাবিক বৃদ্ধি: বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত রেকর্ড বৃদ্ধিতে বিশ্ববাজারে কমেছে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের দাম। জানুন আন্তর্জাতিক তেলের বাজারের সর্বশেষ আপডেট।
অননুমোদনহীন অনলাইন অ্যাপের মাধ্যমে চড়া সুদে ঋণ বিতরণ ও গ্রাহক হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব অবৈধ অ্যাপের সঙ্গে সব ধরনের লেনদেন অবিলম্বে বন্ধ করার জন্য দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে গুগল প্লে স্টোরসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসব অননুমোদিত অ্যাপ অপসারণ ও অনলাইন সেবা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় কিছু অবৈধ অ্যাপ ক্ষুদ্রঋণ দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। অ্যাপগুলো ইনস্টল করার সময় গ্রাহকের অজান্তেই মোবাইলের কনট্যাক্ট লিস্ট, মেসেজ, ছবি ও ভিডিওসহ সংবেদনশীল তথ্যের এক্সেস বা প্রবেশাধিকার হাতিয়ে নেয়।
পরবর্তীতে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে গ্রাহকদের ব্লাকমেইল, ডিজিটাল হয়রানি এবং ব্যক্তিগত ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ, ঋণ প্রদান বা অর্থ লেনদেন সম্পূর্ণ বেআইনি এবং আইনের ৩৭(১) ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। কেন্দ্রীয় ব্যাংক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো ব্যাংক বা এমএফএস যদি এসব অ্যাপকে লেনদেনের সুযোগ দেয়, তবে তাদের অপরাধের সহায়তাকারী হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ডেটা চুরি, অর্থ আত্মসাৎ ও প্রতারণায় জড়িত অন্তত ৩১টি অননুমোদিত অ্যাপ চিহ্নিত করে জনগণকে সতর্ক করেছিল।
বিএফআইইউ চিহ্নিত এই ৩১টি অ্যাপের তালিকায় রয়েছে— সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত রেকর্ড বৃদ্ধিতে বিশ্ববাজারে কমেছে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের দাম। জানুন আন্তর্জাতিক তেলের বাজারের সর্বশেষ আপডেট।
সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকে পেনশন এবং জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগসহ নতুন প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ।
সারারাত ফোনে চার্জ লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? আধুনিক স্মার্টফোনের ব্যাটারি সুরক্ষায় কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি, জেনে নিন।
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের আবেদন করা গ্রাহকদের ৭১ শতাংশই টাকা তোলেননি। উল্টো নতুন করে জমা হয়েছে ৮৯৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা ৯৮ বারের মতো পেছাল। নতুন তারিখ ১৯ অক্টোবর নির্ধারণ করেছেন ঢাকা আদালত।
বিনিয়োগ, শিল্পায়ন, জ্বালানি সংকট ও রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে সরকারের রূপরেখা তুলে ধরলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি এড়াতে উন্নয়ন ধীরগতির করার ইঙ্গিত স্যাম অল্টম্যানের। মানবজাতির বিলুপ্তির আশঙ্কায় পদত্যাগ করছেন শীর্ষ এআই গবেষকরা।
এক দেশ, এক কিউআর’ চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে।
