সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি
মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই উদ্যোগের লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর ব্যক্তিগত উদ্যোগে ফৈলাকান্দি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এম ইলিয়াছ আলীর পিতা মাতা ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মাদ্রাসা ছাত্র, শিক্ষক, গণমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে দুপুরের খাবারে যোগদান করেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী।
দোয়া ও মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম ইলিয়াছ আলী বলেন, আমি আজকে এই মাদ্রাসায় এসেছি শুধু দোয়া চাইতে। আপনারা আমার জন্য, আমার পিতা মাতা ও সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সেই সুযোগটি আপনারা আমাকে করে দিবেন আশা করি।
তিনি আরো বলেন, আমি যদি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে কথা দিতে পারি জনগণের জন্য দেওয়া সরকারি বাজেটের একটি টাকাও আমার দ্বারা তছরুপ হবে না। আমি প্রতিটি ওয়ার্ডে কমিটির মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবো। আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন। আমি কোন লোভী ব্যক্তি না। সুতরাং আমি চেয়ারম্যান হলে আপনাদের সকল প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ফৈলাকান্দি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার সুপার হাফেজ মাওলানা আসাদুল্লাহ, পরিচালনা কমিটির সেক্রেটারী সাইফুল ইসলাম খান মানিক, সহ সেক্রেটারী আঃ মান্নান খান, কোষাধ্যক্ষ আঃ হান্নান খান, সহকারি কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন খান, প্রচার সম্পাদক বিল্লাল চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই উদ্যোগের লক্ষ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবিতে তিন দিনব্যাপী এ কাউন্সিল চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার ও সদস্য প্রার্থীর ৫ হাজার টাকা করেছে ইসি। নির্দলীয় প্রতীকে ভোট, ১৫ শতাংশ ভোটের শর্ত এবং চেয়ারম্যানের ১০ লাখ টাকা ব্যয়সীমাসহ নতুন বিধান।
নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে বিরোধিতা ও বাধা দেওয়ার কথা জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।
জ্বালানি সংকটের মধ্যে রংপুরের লংমার্চে সাড়ে চারশো গাড়ি অংশ নেয় এবং এর কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
