ক্যামেরার সামনে না এসেই মুখ ‘ভাড়া’ দিয়ে আয় করছেন চীনের মানুষ
এআই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞাপন, নাটক ও গেমে ব্যবহারের জন্য নিজেদের মুখাবয়বের লাইসেন্স দিয়ে আয় করছেন চীনের সাধারণ মানুষ। ব্যবহারের ধরনভেদে মিলছে ৫০ থেকে ১ লাখ ইউয়ান পর্যন্ত।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি বাবা। নিহত মোহাম্মদ আবদুর রহিমের বয়স হয়েছিল ৬২ বছর।
স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আবদুর রহিম তাঁর ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। অনুশীলনের একপর্যায়ে মেয়ের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
ধাক্কার পর গাড়িটি আবদুর রহিমকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় তাঁর মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সঙ্গে মাদক বা অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে ওয়ারেন পুলিশের ট্রাফিক দুর্ঘটনা তদন্তকারী দল।
তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করা হয়নি।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আবদুর রহিমের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। প্রায় সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। তাঁর একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন বলে জানা গেছে।
আবদুর রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনেরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এআই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞাপন, নাটক ও গেমে ব্যবহারের জন্য নিজেদের মুখাবয়বের লাইসেন্স দিয়ে আয় করছেন চীনের সাধারণ মানুষ। ব্যবহারের ধরনভেদে মিলছে ৫০ থেকে ১ লাখ ইউয়ান পর্যন্ত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি রাজনৈতিক নয় বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন। বিষয়টিকে কারিগরি ও প্রক্রিয়াগত বলে ব্যাখ্যা করেছে তারা।
ভারতে বকেয়া ট্রাফিক জরিমানা বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব বিবেচনার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট। অনাদায়ি ই-চালান আদায়ে আরও কয়েকটি কঠোর ব্যবস্থার কথাও বলেছেন বিচারপতিরা।
ইরানের বিমান চলাচল খাতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলেও তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলছে। চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ সচল রয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা যুক্ত হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম AB 2017-এ স্বাক্ষর করেছেন।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি।
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬শ’র বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সহযোগীদের জন্য রয়েছে ১৫ বছরের কারাদণ্ডের বিধান।
