সারাদেশ

দোহারে অভাবের তাড়নায় স্ত্রীর পর স্বামীরও আত্মহত্যা: এতিম পাঁচ মেয়ে

ঢাকার দোহারে অভাব-অনটনের জেরে স্ত্রী মারা যাওয়ার ঠিক এক মাসের মাথায় আত্মহত্যা করেছেন কৃষক স্বামী আবুল কালাম আজাদ (৫০)। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে নিজ বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজাদ ওই গ্রামের ওয়াহাব মাতবরের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক আজাদের সংসারে দীর্ঘদিন ধরেই টানাটুানি ও অভাব-অনটন চলছিল। অভাবের তাড়নায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে গত ২৮ আগস্ট নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাঁর স্ত্রী ফরিদা বেগম। স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন আজাদ এবং নিস্তব্ধ হয়ে যান। স্ত্রীর মৃত্যুর ৩১ দিনের মাথায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনেরা নিজ ঘর থেকে আজাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শুকুর আলী অঝোরে কেঁদে বলেন, “অভাবের জ্বালা সইতে না পেরে এক মাস আগে কালামের স্ত্রী না ফেরার দেশে চলে যান। একই পথে হাঁটলেন ভাইও। পাঁচ কন্যাসন্তানের মধ্যে মাত্র একজনের বিয়ে হয়েছে। এখন বাকি অবুঝ মেয়েগুলোর কী উপায় হবে, তা একমাত্র আল্লাহই জানেন।”

দোহার থানার উপপরিদর্শক (এসআই) প্রসাদ কুমার চাকী জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ থানায় আনা হয়েছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীর মৃত্যুর ঠিক এক মাসের মাথায় স্বামীও একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত দম্পতির কোলজুড়ে রয়েছে পাঁচ কন্যাসন্তান, যার মধ্যে সর্বকনিষ্ঠটির বয়স মাত্র পাঁচ বছর। মা-বাবাকে হারিয়ে এই এতিম মেয়েগুলোর ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তায় পড়েছে।

Related News

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, মাঝে পড়ে লাইটার

চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে এমভি এইচজি সিডনি এপিজে শিরিন ও একটি লাইটার জাহাজে ধাক্কা দিয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি, সামুদ্রিক দূষণও হয়নি।

চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: মাওলানা আতাউল বারীর

চট্টগ্রামের মানুষ অন্য জেলার মানুষের আগে জান্নাতে যাবে—মাওলানা আতাউল বারীর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সাবেক ভিসি সায়েমকে ফেরাতে চুয়েটে ‘মুখের সামনে ছবি ধরে’ শিক্ষার্থীদের অভিনব মিছিল

চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মুখের সামনে ছবি ধরে শিক্ষার্থীদের অভিনব মিছিল ও অবস্থান কর্মসূচি।

নওগাঁয় দুই দিন পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক

চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদের জেরে এনসিপি নেতার ওপর হামলা

ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুরে বাসা থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।

সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, আহত ৯

রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

Search