মো: জিয়াউদ্দিন বাবু বরিশালে বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ বিকাল সাড়ে ৩ টায় বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। প্রধান অতিথি বরিশালের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন, সভায় বলেন বিচারকদের বলা হয় নিরাপদ আশ্রয়। আমাদের সকলকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। বিচারের ক্ষেত্রে কোনোভাবেইভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভালো করে নথিপত্র দেখে তারপরে রায় দিতে হবে। আইনের ওপর থাকলে আমরা সবাই নিরাপদ। নারী নির্যাতন যৌতুক মামলা অধিকাংশ মিথ্যা মামলা। বাদীকে বুঝিয়ে দিতে হবে মিথ্যা মামলা করলে কি হয়। নিরাপদ নাগরিক হতে হলে আমাদের সবাইকে স্বচ্ছ ভাবে কাজ করতে হবে। তদন্ত রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য বলা হয়। সাক্ষীদের আদালতে হাজির করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বলা হয়। প্রতিটি থানায় রেজিস্টার চালু করবার জন্য বলা হয়। কোন আসামিকে গ্রেফতার করা হলো তার বর্ণনা তার শরীরে যদি কোন জখমের চিহ্ন থাকে তা ওই রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধ লিপিবদ্ধ করার জন্য বলা হয়। কোন আসামিকে গ্রেফতার করতে হলে তাকে কারণ জানাতে হবে। তাহলে আসামিদের আর গুম করবার সম্ভাবনা থাকবে না। সবায় মাদক নিয়ে ব্যাপক আলোচনা হয়। মাদকের কোন আসামিকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে মাদকের সংখ্যা বেড়ে গেছে এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ তিনি বলেন যথা সময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন।এছাড়াও মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন
কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান, মোঃ সিহাবুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আয়শা আক্তার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সৈয়দ আবিদুল হক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ জাহিদুল ইসলাম,সিভিল জজ, বাবুগঞ্জ, জনাব আব্দুল্লাহ আল সায়েম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শেখ ফারহান নাদীম,সিভিল জজ, উজিরপুর। ,বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন,
কনফারেন্সের সার্বিক তত্বাবধানে ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ তারিকুল ইসলাম।