আইন আদালত

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সম্পন্ন, পরবর্তী শুনানি রোববার

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে আসামিদের আপিল শুনানিতে পেপারবুক (মামলার যাবতীয় বৃত্তান্ত) উপস্থাপন অব্যাহত রয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তৃতীয় দিনের মতো এই পেপারবুক উপস্থাপন গ্রহণ করেন। আদালত আগামী রোববার এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে দেশের বহুল আলোচিত এই হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করে দেন। সেই বেঞ্চটি ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে এবং গত মঙ্গলবার (২৮ জুলাই) থেকে সরাসরি নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি গ্রহণ শুরু করে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফুল আলম, মোছা. রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে সাক্ষ্য উপস্থাপন করে যাচ্ছে। মামলায় মোট ৮৭ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। আগামী রোববার পুনরায় এই কার্যক্রম শুরু হবে।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এই ঘটনায় নুসরাতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে মামলা তুলে নিতে নুসরাতের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় ওই বছরের ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র চলাকালে কৌশলে নুসরাতকে মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে বর্বরোচিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ১০ এপ্রিল নুসরাত মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন।

ঘটনার মাত্র সাত মাসের মাথায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ মোট ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) ২০১৯ সালের ২৯ অক্টোবর মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ‘১৪০/১৯ ডেথ রেফারেন্স’ হিসেবে নথিভুক্ত হয়। পরবর্তীতে কারাগারে থাকা আসামিরাও সাজা মওকুফ চেয়ে পৃথক আপিল ও জেল আপিল দায়ের করেন। সব আবেদন একযোগে নিষ্পত্তির লক্ষ্যে এখন অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে এই শুনানি চলছে।

Related News

জুলাইয়ের হত্যা ও মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

গত জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী…

হঠাৎ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান, কারণ নিয়ে রহস্য!

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার আকস্মিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের…

১ লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে এক লাখ ইয়াবা আত্মসাৎ ও মামলা না করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জাল শেনজেন ভিসায় ইতালি মানব পাচারকারী বিমানের কর্মকর্তা রহমান গ্রেপ্তার

জাল শেনজেন ভিসা দিয়ে ইতালিতে মানব পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অফিসার আখলাছুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। ৩০ লাখ টাকার চুক্তি ও রোম বিমানবন্দর থেকে যাত্রী ফেরতের ঘটনা।

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার: নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

দুবাইয়ের শপিং মল থেকে গ্রেপ্তার হলেন সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। সহযোগীদের বিশ্বাসঘতকতা ও ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার। ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাতের আদালতে অনলাইনে হাজীরা

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বরিশালের সাবেক ডিসি তানভীর আরাফাতকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত। কেরানীগঞ্জ কারাগার থেকে অনলাইনে হাজিরা।

সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অবৈধ সম্পদের পাহাড়ের খোঁজ পাওয়া গিয়েছে।

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

সরকার পতনের পর তাদের নেতৃত্ব ২০২৪ সালের ২৭ আগস্ট নিজেদের সম্পদ বিবরনি জমা দেয়ার বিরুদ্ধে সচিবালয়ে বিক্ষোভের মাধ্যমে কর্মকর্তাদের চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের আধিপত্যের জানান দেন। এর পরে নির্বাচন না দিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আধিপত্য বিস্তার করা রমজান কমিটি সিনিয়র সহসভাপতি থেকে আওয়ামী লীগ সরকারের সুবিধা ভুগি চক্রের সদস্য নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মাইকেল মহিউদ্দিনকে সামনে নিয়ে আসেন।

Search