বাংলা

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজি: নং- বি-১৯৫১) নাম ভাঙিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে জেলেদের সাথে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতির কেন্দীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত লিখিত অভিযোগে বলেন, “কথিত বজলুর রহমান বাবুল আমার (প্রতিষ্ঠাতা সভাপতি) স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরি করেছেন এবং দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। জেলেদের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি নিজেকে ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র কথিত সভাপতি দাবি করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়েও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন, যা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অথচ তিনি বিএনপির কোনো কমিটির সাথেও যুক্ত ছিলেন না।”

সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও সরকারের কাছে আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অন্যথায়, সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (নজিবুল), সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, এবং বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related News

বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টা, ছেলের সংবাদ সম্মেলন

বাগেরহাটের ফকিরহাটে আদালতের রায় অমান্য করে মায়ের নামে থাকা ১ একর ৮৩ শতক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল কুদ্দুস শেখ।

দুই কিডনি বিকল শিশু মাহিনের পাশে ০৭-০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা

চাঁদপুরের মতলব উত্তরে দুই কিডনি হারানো চতুর্থ শ্রেণির ছাত্র মাহিনের চিকিৎসায় অর্থ সহায়তা দিল ০৭-০৯ ব্যাচ। শিশুর জীবন রক্ষায় সাহায্যের আবেদন।

বরিশাল আদালতের দশতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে দুজন মন্ত্রী ১৬ ই আগস্ট বরিশাল আসছেন

১৬ আগস্ট বরিশাল আদালতের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। নিরাপত্তা জোরদার।

মতলব উত্তরে ৭৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭৬ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ।

সাবেক এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম আর নেই

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন, ভূতুড়ে বিলের চাপ

নড়াইলের নড়াগাতীতে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ব্যাহত হচ্ছে ব্যবসা ও পড়াশোনা, সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপ।

নড়াগাতী থানা পুলিশের অপরাধ ও মাদকবিরোধী তৎপরতা

নড়াইলের কালিয়ার নড়াগাতীতে মাদক, চুরি ও ডাকাতি দমনে দিনরাত মাঠে তৎপর পুলিশ। এলাকা অপরাধমুক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন ওসি আব্দুর রহিম।

তৃতীয় ভাসমান টার্মিনাল ও তৈরি পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ, অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত : রোটারিয়ান এম. নাজমুল হাসান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩য় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত এবং তৈরি পোশাক খাতের জ্বালানি সংকট নিরসনে বিজিএমইএ বৈঠকের ইতিবাচক দিক নিয়ে বিস্তারিত সম্পাদকীয় প্রতিবেদন।

Search