বাংলা

বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টা, ছেলের সংবাদ সম্মেলন

বাগেরহাট জেলা প্রতিনিধি: মায়ের নামে দলিলকৃত ১ একর ৮৩ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায়। জমি দখলের চেষ্টা, গাছ কাটতে বাধা, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ এনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জমির দাবিদার মো. আব্দুল কুদ্দুস শেখ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

কুদ্দুস শেখ জানান, তার মায়ের নামে ৭৮৫/৮৮ নম্বর দলিলে ক্রয় করা ১ একর ৮৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষ শিবনাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুব্রত ঘোষ, দিপা ঘোষ ও রত্না ঘোষের সঙ্গে বিরোধ চলছে। এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের আদেশ তার মায়ের পক্ষে থাকার পরও প্রতিপক্ষরা তা মানছেন না বলে অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, জমিতে গেলে প্রতিপক্ষরা তাকে ভয়ভীতি দেখান এবং জমির গাছ কাটতেও বাধা দেন। আদালতের আদেশের কথা জানালে তাকে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এর আগে এ ঘটনায় ফকিরহাট থানায় জিআর ১০১/২৪ নম্বর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কুদ্দুস শেখ আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ওই সময় তার বিরুদ্ধে পাঁচটি নাশকতার মামলা দেওয়া হয় এবং তিনি কারাভোগ করেন বলে দাবি করেন। একই সময়ে স্থানীয় প্রভাবশালী ফকিরহাট উপজেলা সাবেক চেয়ারম্যান দাশের নেতৃত্বে বিভিন্ন সম্পদ দখল ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

কুদ্দুস শেখ বলেন, বর্তমানে তার মায়ের নামে থাকা সম্পত্তি নিয়েও একই ধরনের চাপ ও হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেখ খাইরুজ্জামান লাভলা, শেখ শহিদুল ইসলাম ও শেখ পলাশ উপস্থিত ছিলেন।

Related News

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাউশির নাম-লোগো ব্যবহার করা ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়

মাউশির নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচের পরাজয় কাটিয়ে উঠেছে ইতালি। গোল করেছেন বাস্তোনি, ফ্রাত্তেসি, কায়োদে ও পিও এসপোসিতো।

ফাইবার অপটিক লাইন কেটে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

ডেঙ্গুর বিস্তার ও সারা দেশে প্রতিরোধ অভিযান, সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

৬৪ জেলায় ডেঙ্গু বিস্তার ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রকোপের আশঙ্কায় সরকারের তিন মাসব্যাপী অভিযানের ওপর বিশেষ সম্পাদকীয়

এসএসসি ২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ, দেখা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আজ সকাল ১০টায় প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার শিক্ষার্থীর আবেদন।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লিমন।

লেইস প্রকল্প: ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ, মাস্টার ট্রেইনারদের আবেদনের আহ্বান

লেইস প্রকল্পের আওতায় মাধ্যমিকের ৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। মাস্টার ট্রেইনার হতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে মাউশি।

Search