জাতিসংঘে সিএনএনের সাংবাদিককে ট্রাম্পের ভর্ৎসনা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কভার করতে গিয়ে সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্সের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত কথোপকথন হয়েছে। সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা নিয়ে চলছে আইনি লড়াইও।
আন্তর্জাতিক: দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা টাউনশিপে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার আগে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথার জিকো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই সময় একটি বাড়িতে কয়েকজন একসঙ্গে অবস্থান করছিলেন। তিন বন্দুকধারী সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের একজনের মৃত্যু হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সম্প্রচারমাধ্যম eNCA জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। হামলার পর বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার সময় বাড়িটিতে ১৩ জন পুরুষ ও একজন নারী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন বলে জানানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং নিহতদের সঙ্গে তাদের কোনো পূর্বপরিচয় ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কভার করতে গিয়ে সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্সের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত কথোপকথন হয়েছে। সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা নিয়ে চলছে আইনি লড়াইও।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান ও অধিকার দৃঢ়ভাবে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।
নিউ জার্সিতে নির্মাণকাজের সময় গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় বিঘ্ন ঘটে। প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার যাওয়ার কথা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের।
টানা চার দিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ইউএনজিএকে ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
অগ্নিনিরাপত্তা অভিযানে কলকাতার ৯১৯ হোটেল ও গেস্টহাউসে বন্ধের নোটিশ দেওয়ায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও স্বজনেরা আবাসন সংকটে পড়েছেন।
গ্রিনল্যান্ডের নরসারসুয়াকে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি পুনরায় চালু এবং পূর্ব উপকূলের মেস্টারসভিগে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে নতুন নিরাপত্তা চুক্তির আওতায়।
ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। সৌদি যুদ্ধবিমানকে প্রতিরক্ষামূলক অভিযানে আকাশে জ্বালানি সরবরাহ করবে রয়্যাল এয়ার ফোর্স।
