প্রতি লিটার ডিজেলে প্রায় ৯০ টাকা লোকসান করছিল বিপিসি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বাড়ায় প্রতি লিটার ডিজেলে প্রায় ৯০ টাকা লোকসান করছিল বিপিসি। নতুন সিদ্ধান্তে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১৩৫ টাকা।
ঢাকা: চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, রাজনৈতিক অনিশ্চয়তা কমলে মানুষের ভোগব্যয় ও বেসরকারি বিনিয়োগ বাড়তে পারে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৬’ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
এডিবির হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। ২০২৫–২৬ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৭ শতাংশ হয়েছে। আর ২০২৬–২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং জ্বালানি সংকট অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি করছে। পাশাপাশি দেশের ব্যাংকিং খাতের চাপ ও কাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতাও প্রবৃদ্ধির পথে ঝুঁকি হিসেবে রয়েছে।
এডিবির পূর্বাভাস অনুযায়ী, রাজনৈতিক অনিশ্চয়তা কমলে অভ্যন্তরীণ চাহিদা, ভোগব্যয় ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা অর্থনীতির পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে।
জুলাইয়ের পূর্বাভাসে এডিবি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল। সেপ্টেম্বরের পূর্বাভাসে তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে।
এডিবির বাংলাদেশবিষয়ক মূল্যায়নে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসার পরিবেশে সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এসব ক্ষেত্রে সংস্কার এগিয়ে নেওয়া গেলে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
এডিবি বলছে, অর্থনীতির পুনরুদ্ধার শুরু হলেও বৈশ্বিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে ঝুঁকি পুরোপুরি কাটেনি।
মূল্যস্ফীতির ক্ষেত্রেও মিশ্র পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থাটির হিসাবে, ২০২৫–২৬ অর্থবছরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭ শতাংশে নামতে পারে। তবে ২০২৬–২৭ অর্থবছরে তা আবার বেড়ে ৯ শতাংশে উঠতে পারে।
২০২৪–২৫ অর্থবছরে দেশে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশ। এডিবির সেপ্টেম্বরের পূর্বাভাসে ২০২৬–২৭ অর্থবছরের মূল্যস্ফীতির চাপের পেছনে জ্বালানি ও বিদ্যুতের ব্যয়ের প্রভাব এবং এর দ্বিতীয় পর্যায়ের প্রভাব অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে।