বিশ্ব

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা

আন্তর্জাতিক: বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ও জীবনরক্ষাকারী ওষুধে শতভাগ শুল্কছাড়ের যুগান্তকারী ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্ক সুবিধার আওতায় থাকা এসব দেশ ও নির্দিষ্ট পণ্যের তালিকা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের এই সুবিধার ফলে দেশের ওষুধ শিল্পের জন্য মার্কিন বাজারে প্রবেশের এক নতুন ও বড় সম্ভাবনা তৈরি হলো।

এই বিশেষ সুবিধার আওতায় বেশ কিছু জটিল ও বিশেষায়িত চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোনো প্রকার শুল্ক ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে।

বিরল রোগের ওষুধ ও নিউক্লিয়ার মেডিসিন।

রক্তের প্লাজমা বা রক্তরস থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান।

বন্ধ্যত্ব নিরাময়ের ওষুধ।

সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট।

রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী এবং প্রাণিচিকিৎসার কিছু নির্দিষ্ট পণ্য।
এছাড়া উল্লিখিত চিকিৎসাসামগ্রীর প্রয়োজনীয় কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানগুলোও এই শুল্কছাড়ের আওতাভুক্ত থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে জানানো হয়, এই শূন্য শুল্ক সুবিধা পেতে কিছু সুনির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার আলোকে পরিষ্কার করা হয়েছে যে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর বা প্রস্তাবিত বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি রয়েছে এবং যেসব পণ্য দেশটির জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণে অপরিহার্য, কেবল সেই দেশগুলোর পণ্যই এই সুবিধা পাবে।

যুক্তরাষ্ট্রের এই বিশেষ ও মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে—আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন (ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ), গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই নির্দিষ্ট তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত সাধারণ ওষুধের ওপর আগের মতোই শতভাগ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলোর ক্ষেত্রে অন্য কোনো বিশেষ অব্যাহতি থাকে। অন্যদিকে, সাধারণ জেনেরিক ওষুধ ও এর প্রয়োজনীয় উপাদানগুলোর ক্ষেত্রে নিয়ম আলাদা রাখা হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগের ভাষ্য অনুযায়ী, জেনেরিক ওষুধ ও এর উপাদানগুলো সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই শুল্কের আওতার বাইরে থাকবে।

Related News

বাংলাদেশ ও পাকিস্তানকে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বন্ধ রাখছে কাতার

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি।

সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার ৬শ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো

সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬শ’র বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সহযোগীদের জন্য রয়েছে ১৫ বছরের কারাদণ্ডের বিধান।

পেজেশকিয়ানের ‘মাথা নত নয়’ বার্তায় বাহুবলীর যুদ্ধের দৃশ্য, ভাইরাল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘের ‘মাথা নত নয়’ বার্তাকে তুলে ধরতে প্রভাস অভিনীত ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট।

ইউরোপে নতুন নাশকতার পরিকল্পনা করছে রাশিয়া: কালাস

ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া নতুন নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। হাইব্রিড হামলা মোকাবিলায় আগাম প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।

শিকে মার্কিন অস্ত্র কিনতে চান কি না, জানতে চেয়েছিলেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে মার্কিন অস্ত্র কেনার আগ্রহ আছে কি না জানতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত-নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০, আরও ১১ নিখোঁজ

ভারত ও নেপালে ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে ৫৬ জন এবং নেপালে ১৪ জন নিহত হয়েছেন; নেপালে ১১ জন নিখোঁজ।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের গাড়িতে বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ কর্মসূচির ডাক সিজেপির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

Search