সারাদেশ

মোংলায় ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ৯

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিকাশ ও নগদের দুই এজেন্টের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, ২০টি সিম এবং আত্মসাৎকৃত অর্থের মধ্য থেকে ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, মোংলার চিলা বাজারের বিকাশ ও নগদ এজেন্ট সেলিম শেখের দুটি এবং অপর এজেন্ট বিপ্লব মণ্ডলের একটি ব্যবসায়িক সিম ডিজিটাল জালিয়াতির শিকার হয়। গত ২৭ জুন ভোরে প্রতারক চক্রটি ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে সিম তিনটি পুনরায় উত্তোলন বা রি-ইস্যু করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে সিমগুলোতে থাকা মোট ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে ছয়টি ভিন্ন ভিন্ন বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করে হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় গত ১ জুলাই মোংলা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, মামলার দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মোংলার মামার ঘাট এলাকা থেকে চক্রের সদস্য ইয়াছিন সওদাগর ও মো. শামীম শেখকে গ্রেপ্তার করা হয়। শামীমের মোবাইল ফোন থেকে লুটে নেওয়া অর্থের একটি অংশ (৮০ হাজার ৭৪০ টাকা) উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ও ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে এবং র‌্যাবের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৯ জন হলেন—ইয়াছিন সওদাগর (২১), শামীম শেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদাউস (২১), আশ্রাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)। তাঁরা বাগেরহাট, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৯টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ২০টি সিম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব ডিভাইস ও সিমে একাধিক অবৈধ আর্থিক লেনদেনের তথ্য এবং সংরক্ষিত নমুনা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related News

নওগাঁয় দুই দিন পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক

চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদের জেরে এনসিপি নেতার ওপর হামলা

ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুরে বাসা থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।

সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, আহত ৯

রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

চাঁদপুর জেনারেল হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে পুরোনো ভবন নিয়ে চরম আতঙ্ক।

কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল থেকে তুলে নেওয়া হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে

স্ত্রীর সন্তান প্রসবের সময় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।

Search